‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরান সমর্থিত ইয়েমেনের হুথি জঙ্গিদের হামলা থেকে রক্ষা পেতে সৌদিতে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে রিয়াধের ভারতীয় দূতাবাস। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সমাজমাধ্যমে এক পোস্টে ওই সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, ‘সতর্ক থাকুন, প্রয়োজন ছাড়া রাস্তায় বের হবেন না।’ সেই সঙ্গে সৌদি আরবের সঙ্গে হুতি বিদ্রোহীদের লড়াইয়ের কোনও ভিডিয়ো সমাজমাধ্যমে আপলোড কিংবা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

গত মাসাধিককাল ধরেই সৌদি আরবের সঙ্গে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের লড়াই চলছে। সৌদি আরবের বিভিন্ন তেল শোধনাগারের পাশাপাশি বিমানবন্দরগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা। পাল্টা হুথিদের ঘাঁটি লক্ষ্য করে যৌথ হামলা চালাতে শুরু করেছে সৌদি আরব-পাকিস্তান। যুযুধান দুই শিবিরের লড়াই চরমে পৌঁছেছে। হুথিদের বেলাগাম হামলার প্রেক্ষিতে এদিন রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে এক নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকতে এবং ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ‘বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত সকল ভারতীয় নাগরিককে সতর্ক ও সজাগ থাকার, প্রয়োজনে ঘরের ভেতরে থাকার এবং স্থানীয় কর্তৃপক্ষের অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে দেওয়া নির্দেশাবলী মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।’

নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘চলতি সঙ্ঘাত সম্পর্কিত কোনও ভিডিও বা খবর প্রচার বা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভারতীয় নাগরিকদের পরামর্শ দেওয়া হচ্ছে।’ এদিনই নিরাপত্তা পরিস্থিতির কারণ দেখিয়ে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস রিয়াধগামী বিমান পরিষেবা ১০ অক্টোবর পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। তিন বিমান সংস্থার তরফেই উড়ান বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত যাত্রীদের টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭