আত্মঘাতী হতেই চিনের আকাশচুম্বী ভবনে বিমান নিয়ে আছড়ে পড়েছিলেন পাইলট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আত্মঘাতী হতেই চিনের রাজধানী বেজিংয়ের আকাশচুম্বী ভবন সিটিক টাওয়ারে ছোট বিমান নিয়ে ইচ্ছেকৃতভাবে আছড়ে পড়েছিলেন পাইলট। ঘটনার ছয়দিন বাদে দুর্ঘটনা নিয়ে মুখ খুলে এমনটাই জানিয়েছে স্থানীয় প্রশাসন। আত্মঘাতী পাইলট দীর্ঘদিন ধরে অনিদ্রা ও অশান্তিজনিত সমস্যায় ভুগছিলেন বলেও দাবি করা হয়েছে।

গত শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে একটি ছোট বিমান ৫২৮ মিটার (১০৮ তলা, প্রায় ১ হাজার ৭৩২ ফুট) উঁচু সিটিক টাওয়ারের ওপরের দিকের তলাগুলোতে সরাসরি ধাক্কা দেয়। আঘাতের পরপরই বিমানের ধ্বংসাবশেষ ও ভবনের ভাঙা অংশ চারপাশের ফুটপাত এবং নিচে ছড়িয়ে-ছিটিয়ে পড়তে থাকে। দুর্ঘটনার পরপরই পুলিশ সিটিক টাওয়ারের চারপাশের সব রাস্তা বন্ধ করে দেয়। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সিটিক টাওয়ারে আঘাত হানা বিমানের ধ্বংসাবশেষের ছবিতে দেখা গিয়েছে, এর  রেজিস্ট্রেশন নম্বর ‘বি-১২ পিপি’। আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর রেকর্ড অনুযায়ী, বিমানটি ছিল একটি ‘সানওয়ার্ড এসএ ৬০ এল অরোরা’।

ওই ভয়াবহ দুর্ঘটনার পরেই প্রশ্ন ওঠে কিভাবে নিরাপত্তার বজ্রআঁটুনিকে ভেদ হল?   যেখানে বেজিংয়ের আকাশে যেকোনও ধরনের হালকা বিমান ওড়ানোর জন্য সিভিল অ্যাভিয়েশন  অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না এবং পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের অনুমতির প্রয়োজন হয়। গত মাসে বেজিংয়ের আকাশসীমায় বিনোদনমূলক উড্ডয়ন এবং ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অবশেষে ছয়দিন বাদে নীরবতা ভাঙল প্রশাসন। বৃহস্পতিবার (২ জুলাই) চাওইয়াং জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘গত শুক্রবার (২৬ জুন) সিটিক টাওয়ারে আছড়ে পড়া বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানটি চালাচ্ছিলেন ৬৬ বছর বয়সী লিউ। তিনি অতীতে আত্মহত্যার ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন। দীর্ঘদিন ধরেই অনিদ্রা ও মানসিক অশান্তিতে ভুগছিলেন। শুক্রবার বিকেলে উত্তর-পূর্ব বেইজিংয়ের একটি সাধারণ বিমানবন্দর থেকে প্রথমে একজন সঙ্গীকে নিয়ে আকাশে ওড়েন। বিমান চালিয়ে নির্ধারিত ফ্লাইটপথ থেকে সরে যান এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেন। তার পরেই ছোট বিমানটি নিয়ে গিয়ে সিটিক টাওয়ারে আঘাত হানেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘২০২১ সালে পাইলটের লাইসেন্স পাওয়া লিউ ছিলেন বিবাহবিচ্ছিন্ন এবং নিঃসঙ্গ মানুষ। তদন্তে তাঁর ব্যক্তিগত ডায়েরিতে একাধিকবার জীবন শেষ করার ইচ্ছার কথা লেখা রয়েছে।’

আজকের রাশিফলঃ নতুন সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে, বাড়িতে বিয়ের সানাই বাজবে…

মেসিকে হারিয়ে গোল্ডেন বুট পেলেন এমবাপে, গোল্ডেন বলের মালিক রদ্রি

ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

মেসিদের কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বকাপ জিতল স্পেন

লাল কার্ড এনজোর, আর্জেন্টিনা-স্পেন ম্যাচ গড়াল অতিরিক্ত সময়ে

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়