‘জল না পেলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের স্রোত বইয়ে দেব’, হুঙ্কার বেনজির-পুত্র বিলাওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহলগাঁওয়ে জঙ্গিদের বর্বরোচিত হামলার প্রত্যাঘাত হিসাবে সিন্ধু  জল চুক্তি রদের ঘোষণা করেছে মোদি সরকার। আর ওই ঘোষণাতেই ‘সন্ত্রাসবাদীদের’ মদতদাতা তথা গণহত্যাকারী ও গণধর্ষক পাকিস্তানি শাসকদের পায়ের তলার মাটি ঝুরঝুরে হয়ে গিয়েছে। দিল্লির মাস্টারস্ট্রোকে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার স্যাঙাতরা। পাকিস্তান সরকারের তরফে বৃহস্পতিবারই (২৪ এপ্রিল) হুঙ্কার ছাড়া হয়েছিল, ‘সিন্ধুর জল রোখাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসাবেই ধরে নেওয়া হবে।’ এবার সিন্ধুর জল ভারতীয়দের রক্তে লাল করে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সন্তান তথা পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো। রাখঢাক না রেখে তিনি সিন্ধুকে ভারতীয়দের ‘রক্ত নদীর ধারা’ করার হুমকি দিয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) সখরে সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় আয়োজিত এক জনসভায় বেনজির পুত্র হুঙ্কার ছেড়েছেন, ‘সিন্ধু নদীর কাছে দাঁড়িয়ে আজ বলছি, সিন্ধু নদী আমাদের ছিল। আমাদেরই থাকবে। হয় সিন্ধুতে আমাদের জল প্রবাহিত হবে আর তা না হলে ভারতীয়দের রক্তের ধারা বইবে। যাঁরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাইছে।’ সিন্ধু নদীর জল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে যু্দ্ধ শুরু হলে পাক সেনা বুক চিতিয়ে লড়াই চালাবে বলেও হুঙ্কার দিয়েছেন বিলাওয়াল। তাঁর কথায়, ‘শুধুমাত্র জনসংখ্যা বেশি বলে ভারত দাদাগিরি দেখাবে, তা মেনে নেওয়া হবে না। যে কোনও লড়াইয়ের জন্য প্রতিটি পাকিস্তানি প্রস্তুত। সীমান্তে দাঁড়িয়ে পাকিস্তানি সেনারা ভারতের সেনাকে যোগ্য জবাব দেবে। শত্রু ভারতের লক্ষ্য আমাদের প্রাপ্য জল। ওই জল ডাকাতি করে কাড়ার চেষ্টা হলে প্রতিটি পাকিস্তানিকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহলগাঁওয়ের বৈসরনের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে বেছে বেছে ২৬ হিন্দু পর্যটককে নৃশংস খুন করেছে পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)- এর সন্ত্রাসীরা। গোটা বিশ্বেই এ নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এক ঘরে হয়ে পড়েছে পাকিস্তান।

সাদা চিনির বদলে ব্রাউন সুগার খাচ্ছেন? জেনে নিন সহজ পুষ্টিগুণ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?