ভিয়েতনামে মাঝ সমুদ্রে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা, নিহত ১৫, শোকপ্রকাশ মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরে ভয়ানক দুর্ঘটনা ভিয়েতনামে। ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল পর্যটক বোঝাই নৌকা। যেখানে কয়েকজন ভারতীয় পর্যটক আছেন বলে জানা গিয়েছে। খবর অনুযায়ী, ১৫ জন ভারতীয়র মৃত্যু হয়েছে। ঘটনায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। উদ্ধার অভিযানে জোর দেওয়া হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর ১ টার দিকে ঘটনাটি গিয়েছে। যখন ওশান পিয়ার আইল্যান্ড সংস্থার পরিচালিত নৌকাটি ফু কুওক বন্দর থেকে পর্যটকদের নিয়ে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত আন থোই বন্দরের দিকে রওনা হয়েছিল, তার মাঝেই নৌকাটি উল্টে যায়। যার ফলে তাতে থাকা ভারতীয়দের মধ্যে সকলে সমুদ্রে ছিটকে পড়েন। ঘটনাটি দেখতে পেয়ে কাছাকাছি থাকা নৌকাগুলি তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ডুবে যাওয়া পর্যটকদের উদ্ধারের চেষ্টা করা হয়। তবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও অনেকজনকে এখনও খুঁজে পাওয়া যায়নি। নৌকার মধ্যে মোট ৩২ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে অনেক ভারতীয় পর্যটক আছেন, বাচ্চারাও আছে বলে জানা গিয়েছে। নৌকাডুবির পরপরই স্থানীয় কর্তৃপক্ষ একটি উদ্ধার অভিযান শুরু করেছে এবং নৌকায় থাকা যাত্রীদের সন্ধান চলছে। উদ্ধারকাজে যুক্ত একজন নৌকাচালক জানিয়েছেন, ঘটনার সময় আন থোইয়ের কাছে সমুদ্র উত্তাল ছিল। বৃষ্টি না হলেও, দুর্ঘটনার সময় ওই সামুদ্রিক এলাকায় পর্যটকবাহী নৌকা চলাচল অব্যাহত ছিল। 

 

আর এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত ভারতীয়দের পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। একটি বিবৃতিতে দূতাবাস ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাহায্যের আশ্বাস দিয়েছেন। ঘটনাটি সম্পর্কে তথ্য প্রদানের জন্য হো চি মিন সিটি ও হ্যানয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বিষয়ে আরও তথ্য ও সহায়তা প্রদানের জন্যে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতীয় দূতাবাসে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে এবং হ্যানয়েও আরেকটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। হো চি মিন কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর +84 36 281 7930, +84 91 552 37 14 এবং +84 33 452 0414 । হ্যানয়ের কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর +84 91 308 9165।’ উল্লেখ্য, ২০২৫ সালের জুলাই মাসে, হা লং উপসাগরে আকস্মিক ঝড়বৃষ্টির একটি পর্যটক বোঝাই নৌকা  ডুবে গিয়েছিল, এতে অন্তত ২০ জন শিশু-সহ ৩৫ জন যাত্রী নিহত হয়েছিলেন। প্রবল বাতাসের কারণে নৌকাটি পুরোপুরি উল্টে গিয়েছিল। এই ঘটনার এক বছর পর আবারও একই ঘটনা ঘটল।

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান