আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিনিধি : কলকাতার গোড়াপত্তনের ইতিহাস কবিতা আকারে এবার পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। কীভাবে ১৬৯০ সালে এই শহরের গোড়াপত্তন করেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসক জোব চার্ণক। কবিতার ছত্রে ছত্রে সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে। শহর কলকাতার ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে লেখা কবিতার বই মেলবোর্নের আরএমআইটি বিশ্ববিদ্যালয়ে সোমবার প্রকাশিত হবে। ‘নোটস অন দ্য রক অব জোব চার্নক’ শীর্ষক বইটি লিখেছেন ঝাড়গ্রাম তথা কলকাতার কবি ও গবেষক জয়দীপ ষড়ঙ্গী।

কলকাতার ইতিহাস ও সংস্কৃতির কথা তুলে ধরা হয়েছে এই বইতে। ১৬৯০ সালে ভাগীরথী নদীর তীরে সুতানুটি, গোবিন্দপুর ও কলিকাতা নিয়ে গোড়াপত্তন হয়েছিল কলকাতার। তারপর নদী দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। বহু মানুষ এসেছেন, থেকেছেন, নিজেদের সংস্কৃতিকে মিলিয়ে দিয়েছেন। এই সবকিছুই ওই কবিতার বইতে রয়েছে। জেমস লং সরণী, প্রিন্স আনোয়ার শাহ রোডের ইতিহাস কবিতার বইটিতে রয়েছে বলে জানালেন জয়দীপ ষড়ঙ্গী। একদিকে তিনি কবি ও গবেষক। পাশাপাশি নিউ আলিপুর কলেজের অধ্যক্ষ। তিনি বলেছেন, কলকাতা বহু পুরোনো শহর। জোব চার্ণকের থেকেও পুরোনো। সমস্ত ঐতিহাসিক তথ্য এই কবিতার অংশ। কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার কথাও লেখা রয়েছে কবিতায়। সোমবার আরএমআইটি এশিয়া হাবে নিজের কবিতা পাঠ করবেন তিনি। 

সূত্রের খবর, ব্রিটিশ আমলে কলকাতা ভারতের রাজধানী ছিল। জব চার্ণক কলকাতার গোড়াপত্তন করেছেন বলা হলেও, ২০০৩ সালে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে কলকাতার কোনও জন্মদিন নেই। কলকাতা শহরের পুরোনো ইতিহাসকে ছন্দের মাধ্যমে বন্দি করেছেন কবি।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাট থানার মহিলা ওসিকে

‘আয় ঘুম আয়’, শান্তিতে ঘুমিয়ে পুরস্কার জিতলেন ৮০ বছরের বৃদ্ধ

মস্তিতে ব্যস্ত সবাই, আচমকা সামনে দাঁড়িয়ে থাকা অতিথির উপরে ছুরি নিয়ে হামলা তরুণীর

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ