এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লন্ডন থেকে শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ। সোমবার (৫ অক্টোবর) মাঝ আকাশে ওড়ার সময়েই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। চোখের পলকেই হু-হু করে নিচের দিকে নামতে থাকে বিমানটি। এক ধাক্কায় ২৮ হাজার ফুট উঁচু থেকে ৯ হাজার ফুট উচ্চতায় চলে আসে। বিমানে থাকা যাত্রীরা ভয়ে ইষ্টনাম জপতেও শুরু করেছিলেন। বড়সড় বিপদের আশঙ্কায় জরুরি অবস্থাকালীন ৭৭০০ সাঙ্কেতিক কোড-ও জারি করা হয়। কোনও ঝুঁকি না নিয়ে ফের লন্ডনেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন পাইলট।

এক আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ‘এদিন স্থানীয় সময় সকাল ১১টা বেজে ৫০ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রীদের নিয়ে আমেরিকার শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরের উদ্দেশে রওনা হয় ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ২৯৫ (BA295)। লন্ডন থেকে শিকাগো যেতে সময় লাগে ৮ ঘন্টা ৪০ মিনিট। উড়ানটি যখন আয়ারল্যান্ডের আকাশসীমার উপর দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আচমকা যান্ত্রিক ত্রুটি লক্ষ্য করেন পাইলট। হু-হু করে বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যে ২৮,০০০ ফুট উচ্চতা থেকে ৯,০০০ ফুট উচ্চতায় চলে আসে। কোনও ঝুঁকি না নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ৭৭০০ সাঙ্কেতিক কোড পাঠান চালক। মূলত, ওই কোডের মাধ্যমে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সাধারণ জরুরি অবস্থা সম্পর্কে জানানো হয় এবং সাহায্যের প্রয়োজন হতে পারে তা বোঝানো হয়।

বিমানটি দ্রুত নিচের দিকে নামতে শুরু করায় যাত্রীদের মধ্যে শোরগোল পড়ে যায়। অনেকেই ভয়ে ইষ্টনাম জপতে শুরু করেন। শেষ পর্যন্ত অবশ্য বড় কোনও অঘটন ঘটেনি। মাঝ আকাশ থেকেই ঘুরিয়ে ফের হিথরো বিমানবন্দরের দিকে বিমানটি নিয়ে যান পাইলট।

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

১৯৭ টাকায় ৩৫ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL, জিও-এয়ারটেলের চেয়েও বেশি সুবিধা

৪ দিন পরই পথ বদলাবে শনি, ১২২ দিন সুসময় ৫ রাশির জাতকদের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’