এই মুহূর্তে

এপস্টিন ইস্যুতে চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী, পদত্যাগ করলেন স্টারমারের শীর্ষ সহযোগী মরগান

আন্তর্জাতিক ডেস্ক:  এপস্টিন ফাইল নিয়ে গোটা বিশ্বজুড়ে উঠেছে ঝড়। নাম জড়িয়েছে গোটা বিশ্বের তাবড় তাবড় নেতাদের। বেড়িয়ে এসেছে চরিত্রের কালো দিক। এই নথি নিয়েই বেজায় চাপে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। নাম জড়িয়েছে স্টারমারের শীর্ষ সহযোগী মরগান ম্যাকসুইনির। যা নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। এবার স্টারমারের চাপ বাড়িয়ে পদত্যাগ করেছেন মরগান ম্যাকসুইনি। লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসনকে ওয়াশিংটনে ব্রিটেনের রাষ্ট্রদূত নিয়োগের ইস্যুতে পদ ছেড়েছেন মরগান।

সম্প্রতি কুখ্যাত যৌন অপরাধী প্রয়াত জেফরি এপস্টিনের সঙ্গে লর্ড ম্যান্ডেলসনের ঘনিষ্ঠতার বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই বিষয় নিয়ে প্রবল চর্চা হতেই রাষ্ট্রদূতের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। পরে তিনি লেবার পার্টির সদস্যপদ ছাড়েন । সেই এপস্টিন-কাণ্ডে এবার মরগান ম্যাকসুইনি পদত্যাগ করলেন। রবিবার এক বিবৃতিতে প্রধানমন্ত্রী স্টারমারের শীর্ষ এই সহযোগী জানান, ‘ভালোভাবে চিন্তা করার পর আমি সরকারের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। পিটার ম্যান্ডেলসনকে নিয়োগের সিদ্ধান্তটি ভুল ছিল। তিনি আমাদের দল, আমাদের দেশ ও রাজনীতির ওপর আস্থার ক্ষতি করেছেন।”

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বিস্ফোরক এপস্টিন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত,  গত দুই মাসে মার্কিন বিচার বিভাগ অপরাধী জেফরি এপস্টিন সম্পর্কিত লক্ষাধিক নতুন ফাইল প্রকাশ করে  । সেই  নথিতে লর্ড পিটার বেঞ্জামিন ম্যান্ডেলসনের সঙ্গে এপস্টিনের ঘনিষ্ঠতার বিষয়টি প্রকাশ্যে আসে। এটাই  ব্রিটিশ রাজনীতিতে ঝড় তুলেছিল। চাপে পড়ে স্টারমারা রাষ্ট্রদূতের পদ থেকে ম্যান্ডেলসনকে সরিয়ে দেয়। তারপর মরগান পদত্যাগ করলেন। স্টারমারের শীর্ষ এই সহযোগী বলেছেন,  লর্ড ম্যান্ডেলসনের নিয়োগের  বিষয়ে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলাম। এই পরামর্শের পুরো দায়  তিনি নেন  নিচ্ছি। জানিয়ে  রাখা ভালো ৪৮ বছর বয়সী মরগান লর্ড ম্যান্ডেলসনের আশ্রয়দাতা ও বন্ধু হিসেবে পরিচিত। 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হরমুজ অতিক্রম করে এলপিজি নিয়ে শিবালিক ঢুকল গুজরাত বন্দরে, মুম্বইয়ের দিকে নন্দাদেবীও

উচ্চশিক্ষার জন্যে কানাডায় গিয়ে সহপাঠীদের হাতে খুন মধ্যপ্রদেশের যুবক

শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র দিয়ে ইজরায়েলে হামলা ইরানের, ক্ষমতা জানেন?

গোল্ডফিশ চালাচ্ছে গাড়ি! কীভাবে সম্ভব? জানলে চমকে যাবেন

যুদ্ধ নিয়ে বেজায় চাপে ট্রাম্প, এবার চিনের কাছে চাইলেন সাহায্য

যুদ্ধে জ্বলছে মধ্যপ্রাচ্য, ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় ইরানে নিহত ২২৩ নারী ও ২০২ শিশু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ