মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে বড়সড় বিপর্যয়। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১০৭ জন। আরও বহু শ্রমিক মাটির নিচে আটকে থাকায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। মঙ্গলবার বিকেলে পশ্চিমাঞ্চলের জামবোই এলাকায় ঘটনাটি ঘটে। জায়গাটি ক্যামেরুন সীমান্তের কাছেই। আচমকা খনির মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে চাপা পড়েন বহু শ্রমিক। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল কাজ শুরু করে।

এখনও পর্যন্ত ধসে পড়া মাটির স্তূপ থেকে ১০৭টি দেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারকাজ পুরোপুরি শেষ হয়নি। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। দুর্ঘটনার ভয়াবহতার কথা জানিয়েছেন খনি শ্রমিক সেড্রিক এমবাঙ্গো। তাঁর দাবি, কাজ চলাকালীন হঠাৎ মাটি ধসে যায়। বহু শ্রমিক সেখানেই চাপা পড়েন। এখনও বেশ কয়েকজনের সন্ধান পাওয়া যায়নি। ক্যামেরুনের পূর্বাঞ্চলের গভর্নর গ্রোগোয়ার মভঙ্গো জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত তিনজন ক্যামেরুনের নাগরিক। তাঁদের দেহ দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আহতদের জন্যও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

দুর্ঘটনায় আহত শ্রমিকদের প্রায় ৫০ কিলোমিটার দূরে বাবুয়া শহরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খনির কয়েকটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ভেঙে পড়ার ফলেই ধস নামতে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে প্রশাসন। জামবোই এলাকায় প্রচলিত পদ্ধতিতে সোনা উত্তোলন বহু মানুষের জীবিকার প্রধান মাধ্যম। কিন্তু নিরাপত্তার ঘাটতি রয়েছে। তার সঙ্গে ভারী বৃষ্টিতে মাটি দুর্বল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ে।

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

৪ মাসে ২২ জনকে মৃত্যুদণ্ড, বিচারকের কাছ থেকে ১০০ খুনের মামলা সরানো হল

কাঁটাতার পেরিয়ে ভারতে ঢোকার অভিযোগ, মুর্শিদাবাদে ৭ বাংলাদেশি গ্রেফতার

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম