‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানকে ঘিরে আমেরিকার অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সমাজমাধ্যমে এক বার্তায় তিনি জানান, ইরানকে আর্থিক বা বাণিজ্যিক ভাবে সাহায্য করলে কোনও দেশকেই ছেড়ে দেওয়া হবে না। এমন দেশকে ‘তীব্র অর্থনৈতিক পরিণতি’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইরানকে বিচ্ছিন্ন করার এই অভিযানকে ট্রাম্প অভিহিত করেছেন ‘কোনও দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ’ হিসাবে। তাঁর দাবি, তেহরানকে আমেরিকার সঙ্গে সমঝোতার জন্য যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগায়নি ইরান। তাই এ বার অর্থনৈতিক চাপের মাত্রা আরও বাড়ানো হবে। ট্রাম্পের নিশানায় রয়েছে ইরানের সঙ্গে তেল কেনাবেচা থেকে শুরু করে অর্থের লেনদেন, মুদ্রা বিনিময়, জাহাজ নথিভুক্তিকরণ এবং ভুয়ো সংস্থার মাধ্যমে ব্যবসা। কোনও দেশের আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী সংস্থা, বিমানবন্দর কিংবা সরকারি প্রতিষ্ঠান ইরানকে কোনও ধরনের ‘জীবনরেখা’ দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা স্পষ্ট করেননি মার্কিন প্রেসিডেন্ট। কোনও দেশের নামও করেননি ট্রাম্প। শুধু বলেছেন, সংশ্লিষ্ট দেশগুলি জানে তিনি কাদের কথা বলছেন। যুদ্ধ শুরুর আগে ইরানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগীদের তালিকায় ছিল চিন, ভারত, তুরস্ক, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং জাপান। ফলে ওয়াশিংটনের এই নতুন ঘোষণার প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইরানকে অর্থনৈতিক ভাবে কোণঠাসা করার পাশাপাশি পরমাণু কর্মসূচি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তাঁর বক্তব্য, ইরান কোনও ভাবেই পরমাণু অস্ত্র হাতে পাবে না।

আরও পড়ুনঃ দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

এর মধ্যেই তেহরানের সঙ্গে আলোচনা নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা। মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে কোনও আলোচনা চলছে না বা আলোচনার কোনও পরিকল্পনাও নেই। অথচ তার আগের দিন তাঁর বিশেষ দূত জ্যারেড কুশনার জানিয়েছিলেন, দু’পক্ষের মধ্যে যোগাযোগ এখনও চলছে এবং তা আগের তুলনায় আরও জোরদার হয়েছে। অন্য দিকে, হরমুজ প্রণালী নিয়েও টানাপড়েন অব্যাহত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণপথ এই জলপথ। যুদ্ধের জেরে সেখানে জাহাজ চলাচল কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ নিয়েও উদ্বেগ বেড়েছে। ফলে সামরিক সংঘাতের পাশাপাশি এ বার অর্থনৈতিক ক্ষেত্রেও ইরানের বিরুদ্ধে আরও বড় লড়াইয়ের পথে হাঁটছে ওয়াশিংটন।

দিল্লিতে ফের অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ১

রণক্ষেত্র যাদবপুর! ABVP ও SFI-র তুমুল সংঘর্ষ , আজ পথে নামছে ডিএসও

আজ বেলা ১২টায় গোলপার্ক থেকে যাদবপুর প্রতিবাদ মিছিলের ডাক ABVP-র 

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

7050mAh ব্যাটারি, 3D ডিসপ্লে, বৃহস্পতিবার লঞ্চ হবে iQOO Z11

ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে এই ৭ লক্ষণ

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণা ট্রাম্পের, ইরানের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধের হুঁশিয়ারি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প