মায়ের বিরুদ্ধে নালিশ জানাতে ১৩০ কিমি পথ পাড়ি শিশুর

Share:

নিজস্ব প্রতিনিধি:  প্রতিটি শিশুই তাঁর মায়ের সঙ্গে যেমন খুনসুঁটি করেন। তেমনই খান বকাও। এটাই স্বাভাবিক। কেননা এই বকার মাধ্যমেই লুকিয়ে থাকে সন্তান এবং মায়ের ভালোবাসার পরস। কিন্তু মায়ের কাছে বকা খেয়েই এক নতুন নজির গড়লেন চিনের এক শিশু।

গত ২ এপ্রিল চিনের ওই শিশুটিকে শাসন করে তাঁর মা। তারপরই মায়ের বিরুদ্ধে নালিশ জানাবার জন্য দিদার কাছে যাবে বলে ঠিক করে। শিশুটির বাড়ি থেকে তাঁর দিদার বাড়ির দূরত্ব অনেক দূরে। শিশুটির দিদা বসবাস করেন ঝেইজিয়াং প্রদেশে। এই দীর্ঘ পথ সে সাইকেলে পাড়ি দেবে বলে ঠিক করে।

ইতিমধ্যে সে ২৪ ঘণ্টায় অতিক্রম করে ১৩০ কিলোমিটার পথ। তারপরই সে ক্লান্ত ও অবশীর্ণ হয়ে পড়তে থাকে। আর তখন তাঁকে ওই অবস্থায় দেখতে পায় রাস্তায় টলদারি পুলিশ। তাঁরা শিশুটির কাছে সমস্ত ঘটনা জেনে অবশেষে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দেয় তাঁকে।

এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় পথ খুঁজে নেওয়ার জন্য বেছে নিয়েছিল পথের ধারে চিহ্নগুলিকে। অবশ্য তার মধ্যেও কয়েকবার সে চলে গিয়েছিল ভুল রাস্তাতেও। শিশুটি তাঁর বাড়ি থেকে নিয়ে আসা রুটি ও জল খেয়েই সে ক্ষিদে মেটায়।

শিশুটিকে যেখান থেকে পুলিশ উদ্ধার করে, সেখান থেকে যদি সে আর ঘণ্টাখানেক সাইকেল চালাতে পারত, তাহলেই সে পৌঁছে যেতে সক্ষম হত তাঁর দিদার কাছে। এবং শিশুটির কাছ থেকে দুঃসাহসিক এই ঘটনার বিবরণ জেনে অবাক পুলিশ কর্তারাও। এরপর তাঁর কাছ থেকে বাড়ির ঠিকনা জেনে তাঁর দিদা, মা বাবার কাছে খবর দিলে তাঁরা এসে তাঁদের শিশু কন্যাটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

শিশুটির এমন কাণ্ড সম্বন্ধে সংবাদমাধ্যমের কাছে তাঁর মা জানান, বাড়িতে দিদার কাছে যাওয়ার কথা বলছিল তাঁর শিশুটি। তিনি ভেবেছিলেন যে হয়তো রাগের মাথায় সে এইরকম বলছে। ও যে সত্যিই সত্যিই এমন কাজ করবে তা আমি ভাবতেও পারিনি।

ইতিমধ্যেই শিশুটির ছবি ও খবর ছড়িয়ে পড়েছে চিনের বিভিন্ন সংবাদমাধ্যমে। তারই জেরে অনেকে শিশুটির প্রশংসা করলেও অনেকে আবার তাঁর মায়ের কাণ্ডজ্ঞানহীনতার কথা উল্লেখ করে তাঁকে কাঠগড়ায় তুলেছেন।

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন পেলেন গোধরায় ট্রেনে অগ্নিকাণ্ডের মূল চক্রী

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

বোতলবন্দি জলে বাড়তে পারে ক্যানসারের ঝুঁকি, সতর্ক করলেন BARC বিজ্ঞানীরা

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর

মোথাবাড়ি কাণ্ডে স্বামীকে নিয়ে এনআইএ দফতরে হাজিরা দিলেন সাবিনা ইয়াসমিন

মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম, কলকাতায় কত?