পাকিস্তানে অস্ত্রবোঝাই কার্গো বিমান পাঠানোর কথা অস্বীকার চিনের

ওয়াই-২০ বিমান পাকিস্তানে অস্ত্রসস্ত্র পরিবহন করেছে, এমন প্রচুর তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে যুদ্ধে পাকস্তানকে আধুনিক অস্ত্রশস্ত্র-সহ সাহায্য করছে চিন। এমন গুঞ্জন আনাচে-কানাচে ভেসে বেড়াচ্ছে। এবার সমস্ত গুজব অস্বীকার করল বেইজিং। সোমবার (১২ মে) চিনা সেনাবাহিনী তাঁদের বৃহত্তম সামরিক কার্গো বিমানের মাধ্যমে পাকিস্তানে অস্ত্র সরবরাহ করার খবরটি পুরোপুরি অস্বীকার করেছে। পাশাপাশি এবং এই ধরনের গুজব ছড়ানো ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অন্যদিকে পাকিস্তানও চিনের কাছ থেকে আধুনিক অস্ত্রশস্ত্র নেওয়ার বিষয়টি অস্বীকার করেছে। সোমবার চিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে যে, “ওয়াই-২০ বিমান পাকিস্তানে অস্ত্রসস্ত্র পরিবহন করেছে, এমন প্রচুর তথ্য ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু এই ধরনের দাবি সম্পূর্ণ মিথ্যা। ইন্টারনেট আইনের বাইরে নয়! যারা সামরিক বাহিনী সম্পর্কিত গুজব তৈরি করবে এবং তা ছড়িয়ে দেবে তারা আইনত বিপাকে পড়বে। পাশাপাশি পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স ভুল তথ্য ভাগ করে নেওয়া ছবি এবং শব্দের বেশ কয়েকটি স্ক্রিনশটও জুড়ে দিয়েছে পোস্টে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সমঝোতা হওয়ার দুই দিন পরে বিষয়টি প্রকাশ্যে এসেছে। তবে এটি রটল কী করে? সম্প্রতি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI) এর একটি প্রতিবেদন জানানো হয়েছিল যে, ভারতের বিরুদ্ধে যুদ্ধে চিন বিপুল পরিমাণে আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে পাকিস্তানকে সাহায্য করছে। ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত চিন পাকিস্তানের কাছে ৮১ শতাংশ অস্ত্র বিক্রি করছে। এর মধ্যে রয়েছে, জেট ফাইটার, রাডার, নৌ জাহাজ, সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র। এমনকী উভয় দেশ যৌথভাবে জে-১৭ বিমান তৈরি করেছে। এছাড়াও পাকিস্তান চিনের অস্ত্রশস্ত্র ব্যবহার করে আসছে। আর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এমনকী চিনা সরকারি সংবাদমাধ্যম গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তান সামরিক সংঘর্ষে যথেষ্ট আগ্রহ দেখিয়েছে।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসেবে গত ৭ মে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী ধ্বংস করেছে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযান। এর একদিন পর পাকিস্তানের বেশ কয়েকটি বিমানঘাঁটিতে বড় ধরনের হামলা চালানো হয়, যার ফলে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে। ভারতের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাকিস্তানের ঝাঁক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সফলভাবে ব্যর্থ করে দেয়। আর ভারতের বিরোধিতা করে এই ধরনের প্রচার করে চিনের সরকারি সংবাদমাধ্যমগুলি। তবে বিপাকে পড়তেই চিন জানিয়েছে যে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি আনতে গঠনমূলক ভূমিকা পালন করবে। ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতির গতি সুসংহত ও বজায় রাখবে, নতুন করে সংঘাত এড়াবে। এদিকে চিনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছে যে, চিন উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে এবং একটি ব্যাপক ও স্থায়ী যুদ্ধবিরতি অর্জন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় গঠনমূলক ভূমিকা পালন অব্যাহত রাখতে প্রস্তুত।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?