এবার হাফিজ-পুত্রকে কালোতালিকাভুক্ত করতে জাতিসঙ্ঘে চিনের বাধা

এই নিয়ে দ্বিতীয়বার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসঙ্ঘে ফের চিনের বাধা। লেটজঙ্গি শাহিদ মামুদের পর এবার হাফিজ-পুত্র হাফিজ তালহা সাইদকে কেন্দ্র করে।

ভারত ও আমেরিকা চেয়েছিল, জাতিসঙ্ঘ তালহা সাইদের নাম কালো তালিকাভুক্ত করুক। প্রস্তাবে চিন আপত্তি জানালে জাতিসঙ্ঘ হাফিজ-পুত্রের নাম কালো তালিকায় তুলতে পারেনি। ভারত অনেক আগেই হাফিজ-পুত্র তালহাকে কুখ্যাত জঙ্গি হিসেবে ঘোষণা করে। তালহা হাফিজের বিরুদ্ধে অভিযোগ, সে ভারত এবং আফগানিস্তানের বুকে একাধিক সন্ত্রাসবাদী হামলার সঙ্গে যুক্ত। ভারতে সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করা, সন্ত্রাসে অর্থ জোগান, সন্ত্রাসী কার্যকলাপ সংঘটিত করতে তরুণদের মগজধোলাই এবং লস্করে তাদের নিয়োগ করার মূল দায়িত্ব তালহা সাইদের।

সাম্প্রতিক অতীতে ভারতের বুকে ঘটে যাওয়া বেশ কয়েকটি সন্ত্রাসবাদী কার্যকলাপে তাঁর হাত থাকার প্রমাণ মিলেছে। পাকিস্তানে লস্করের যে সব প্রশিক্ষণ শিবির রয়েছে, সেই সব প্রশিক্ষণ শিবির পরিচালনা করা এবং প্রশিক্ষণের দায়িত্ব তাঁর কাছে। জানা গিয়েছে, ভারত ছাড়াও ইজরায়েল, আমেরিকা এবং ভারতের সঙ্গে যে সব দেশের স্বার্থ জড়িয়ে রয়েছে সেই সব দেশে জিহাদি কার্যকলাপে তাঁর মদত দেওয়া, ভারত-বিরোধী জিগিড় তোলার পিছনে তারই হাত রয়েছে। তাই, আমেরিকা ও ভারত চেয়েছিল জাতিসঙ্ঘ এই জঙ্গিকে কালো তালিকাভুক্ত করুক। কিন্ত চিনের বাধায় সেটা সম্ভভ হল না।

উল্লেখ করা যেতে পারে, ভারত ও আমেরিকা চেয়েছিল জাতিসঙ্ঘ লেটজঙ্গি শাহিদ মামুদকে বিশ্বত্রাস হিসেবে ঘোষণা করুক। এই দুইয়ের প্রস্তাবে চিন প্রবল আপত্তি তোলে। ফলে, প্রস্তাব জাতিসঙ্ঘে পাশ হয়নি।

আরও পড়ুন লেটজঙ্গি শাহিদ মামুদকে ভারত-আমেরিকার ‘বিশ্বত্রাস’ ঘোষণার প্রস্তাবে চিনের ‘না’

মন্ত্রীর নাম করে চাকরিতে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী