দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুর্নীতিতে জড়িত থাকার অপরাধে চিনের দুই প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে এবং লি শাংফুকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দেশটির এক আদালত এই শাস্তি ঘোষণা করেছে। রায় দিতে গিয়ে বিচারক বলেছেন, ‘ওয়েই ফেংহে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাঁকে দুই বছরের স্থগিতাদেশসহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লি শাংফু ঘুষ গ্রহণ ও প্রদানের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় তাকেও একই দণ্ড দেওয়া হয়েছে।’ চিনে মৃত্যুদণ্ডের সঙ্গে দুই বছরের স্থগিতাদেশের অর্থ হল-নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন কোনও অপরাধ না করলে শাস্তি পরে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হয়। এই ক্ষেত্রে সাজা পরিবর্তনের পর তাদেরকে আজীবন কারাদণ্ড ভোগ করতে হবে, যেখানে কোনও প্যারোল বা সাজা হ্রাসের সুযোগ থাকবে না। 

১৪ বছর আগে ২০১২ সালে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই শি জিনপিং সেনাবাহিনীতে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করেন। ২০২৩ সালে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তাকে দুর্নীতির দায়ে সরিয়ে দেওয়া হয়। তার পর থেকে সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন ঘটে। বিশ্লেষকরা মনে করছেন, ‘সামরিক বাহিনীতে দুর্নীতি বিরোধী অভিযান কমান্ড কাঠামোতে বড় ধরনের প্রভাব ফেলছে এবং আধুনিকীকরণ প্রক্রিয়ায় সাময়িক জটিলতা তৈরি করতে পারে।’

চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘জিনহুয়া’র প্রতিবেদন অনুযায়ী, ‘লি শাংফু বিপুল পরিমাণ ঘুষ গ্রহণ করেছিলেন এবং অন্যদের ঘুষ দিতে সহায়তা করেছিলেন। তিনি রাজনৈতিক দায়িত্ব যথাযথভাবে পালন না করে নিজের ও অন্যদের জন্য অবৈধভাবে সুবিধা আদায়ের চেষ্টা করেছেন। অন্যদিকে, ওয়েই ফেংহে-র বিরুদ্ধে ২০২৪ সালে তদন্তে জানা যায়, তিনি বিপুল অর্থ ও সম্পদ ঘুষ হিসেবে গ্রহণ করেছেন এবং বিভিন্ন ব্যক্তিকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দিয়েছেন।’

থানার মধ্যেই পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুমু, মহিলা কনস্টেবলের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

গুদামের নকশাতে অনিয়ম নেই, ফিরহাদের সই করা নথি প্রকাশ্য়ে

বিশ্বকাপে জমে উঠেছে লড়াই, শেষ ৩২-এ জায়গা করল যারা, বাদ পড়ল কারা?

হরমুজ প্রণালিতে ১১ হাজার নাবিকের উদ্ধার অভিযান স্থগিত করেছে জাতিসংঘ

আসছে ‘বাহুবলী ৩’, সোশ্যাল মিডিয়ায় ভক্তদের বড় খবর দিলেন প্রভাস-অনুষ্কা-রানা

তারাতলায় ধ্বংসস্তুপের নিচে থেকে বাঁচানোর আর্তি জানিয়ে ফোন, যখন উদ্ধার ততক্ষণে সব‌ শেষ

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

১২০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, শেষ দফার কাজের জন্য জারি বিজ্ঞপ্তি

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ভেনিজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ জন

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

‘সিয়াকেও দুর্গ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিন যদি…’, বললেন পুণে হত্যাকাণ্ডে অভিযুক্তর বাবা-মা

পাহাড়, ঝর্না আর ঘন জঙ্গল! বর্ষায় ঘুরে আসুন পশ্চিমঘাটের এই মনোরম ১০ গন্তব্যে

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ক্ষতিগ্রস্ত অঞ্চলে শুরু ব্যাপক লুটপাট