হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধের ঘোষণা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে আমেরিকা যে ‘প্রজেক্ট ফ্রিডম’ চালু করেছিল, তা আপাতত স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৫ মে) তিনি জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা চুক্তির অগ্রগতিকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কিছু ঘণ্টা আগেই বিদেশমন্ত্রী মার্কো রুবিও উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা তেলবাহী জাহাজগুলোকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেছিলেন।

সংঘাতের জেরে হরমুজ প্রণালি এলাকায় জাহাজ চলাচল কার্যত বাধা হয়ে দাঁড়িয়েছে , যার প্রভাব পড়েছে বৈশ্বিক তেল সরবরাহে। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে। সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, পারস্পরিক আলোচনার পরিবেশ বজায় রাখতে এবং সম্ভাব্য চুক্তিকে চূড়ান্ত করার সুযোগ দিতে এই সাময়িক বিরতি নেওয়া হয়েছে। তবে এই বিষয়ে ইরানের পক্ষ থেকে তৎক্ষণাৎ কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: পাঞ্জাবে জোড়া বিস্ফোরণ, জলন্ধরে BSF সদর দফতর থেকে অমৃতসর জুড়ে আতঙ্ক!

এই ঘোষণার পরই বাজারে প্রতিক্রিয়া দেখা যায়। মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার প্রায় ২.৩০ ডলার কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে আসে। যদিও স্থগিতাদেশ কতদিন বহাল থাকবে বা আলোচনার অগ্রগতি ঠিক কোন পর্যায়ে, সে বিষয়ে হোয়াইট হাউস বিস্তারিত কিছু জানায়নি। এর আগে মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট করে বলা হয়েছিল, হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণ কোনওভাবেই ইরানের হাতে ছেড়ে দেওয়া হবে না। অভিযোগ রয়েছে, ইরান মাইন, ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়ে ওই অঞ্চলে চাপ সৃষ্টি করছে। এর জবাবে আমেরিকা কিছু ইরানি বন্দর অবরোধ করে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

নিলামে ৪৬ কোটি টাকায় বিক্রি হল ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

IIT-রুরকিতে ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর