৫০ শতাংশ শুল্ক কমবে না, দিল্লির চাপ বাড়িয়ে জানিয়ে দিলেন ট্রাম্প

ভারতীয় পণ্যের উপর ৫০ শুল্ক চাপিয়েও ক্ষান্ত হননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে আরও এক ভয়ানক হুমকি দিলেন ট্রাম্প।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় পণ্যের উপর ৫০ শুল্ক চাপিয়েও ক্ষান্ত হননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতকে আরও এক ভয়ানক হুমকি দিলেন ট্রাম্প। ভারতের সঙ্গে আর কোনও বাণিজ্যিক আলোচনা নয়, বৃহস্পতি বার (৭ অগস্ট) ওভাল হাউসে সাংবাদিকের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। কয়েক মাস ধরেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের সঙ্গে দর কষাকষি চলছে আমেরিকার। দিন কয়েক আগেই ট্রাম্প প্রশাসন ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে। শুধু তাই নয়, ইরাক, রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেনের অভিযোগে ভারতের উপর মোটা জরিমানা করেছে আমেরিকা, পাশাপাশি ভারতের ছয়টি সংস্থাকে আমেরিকায় নিষিদ্ধ করেছে ট্রাম্প।

এদিকে কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, কৃষি ও দুগ্ধ প্রোডাক্টের বাজার আমেরিকার জন্যে খুলবে না ভারত। তাতেই ব্যাপক ক্ষুব্ধ হয়ে ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। যদিও প্রথমে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু বুধবার আরও ২৫ শতাংশ ট্যারিফ চাপানোর ঘোষণা দেন ট্রাম্প। সব মিলিয়ে এখন আমেরিকায় ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ ট্যারিফ বসবে।

গতকাল ওভালে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে, ভারতের উপরে ৫০ শতাংশ হারে ট্যারিফ চাপানোর পরে আবারও কী বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে আমেরিকা? এর উত্তরে ট্রাম্প বলেছে, ‘না সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত ভারতের সঙ্গে আর কোনও বাণিজ্য সংক্রান্ত আলোচনা করবে না আমেরিকা।’ এদিকে ট্রাম্পের অতিরিক্ত শুল্ক চাপানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রক একটি বিবৃতিতে বলেছে, এটি সম্পূর্ণ অন্যায্য, অযৌক্তিক এবং অবিবেচকের মতো সিদ্ধান্ত। এর আগেও ভারত একাধিকবার স্পষ্ট করে দিয়েছে, ১৪০ কোটি ভারতবাসীর জ্বালানির নিরাপত্তার কথা মাথায় রেখেই রাশিয়া থেকে তেল আমদানি করা হয়। তাই কৃষকের স্বার্থ ভারতের কাছে সবার আগে। কিন্তু ট্রাম্প এই সব মানতে চাইছেন না। এ আবহে এবার ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

অর্থনৈতিক সংকটে নাজেহাল বলিভিয়া, দেশজুড়ে জারি জরুরি অবস্থা

ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবী, ১২ ঘণ্টাতেও মিলল না হদিশ

টোল কেন্দ্রে বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! ঝুলন্ত অবস্থাতেই টোলকর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি…

লাল কার্ড দেখে ইতিহাসে ঠাঁই পেলেন প্যারাগুয়ের মিগেল আলমিরন

কলকাতা থেকে গ্রেফতার পূর্ব মেদিনীপুরের তৃণমূল জেলা সভাপতি সুজিত রায়

যুদ্ধবিরতি সত্ত্বেও থামছেন না নেতানিয়াহু, ফের লেবাননে হামলা ইজরায়েলের, নিহত ৫

কৃতির বিকিনি দৃশ্যকে ঘিরে বিতর্ক! ‘ককটেল ২’ মুক্তির পর ক্ষোভে ফুঁসছে নেটনাগরিকরা

১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ তুর্কিদের

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

প্রয়াত ‘ফ্রেন্ডস’ খ্যাত পরিচালক জেমস বারোজ

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট