কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে বড়সড় দুর্ঘটনা। আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোয় (ডিআর কঙ্গো) এই ঘটনায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বহু যাত্রীর এখনও খোঁজ মেলেনি। তাঁদের সন্ধানে নদীতে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার খবর জানানো হয়। কর্মকর্তারা জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। কঙ্গো নদীর উপর দিয়ে যাওয়ার সময় মুখোমুখি ধাক্কা লাগে দুটি নৌকার।

ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতুর দেওয়া তথ্য অনুযায়ী, ‘দিও সে কাশে’ নামে একটি নৌকা রাজধানী কিনশাসা থেকে আসছিল। অন্যদিকে ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামে কাঠের নৌকাটি বুসিঙ্গা থেকে যাত্রা করেছিল। নদীর মধ্যে দুই নৌকার সংঘর্ষের পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সংঘর্ষের জেরে নৌকা ডুবে যায়। মন্ত্রী জানিয়েছেন, বহু যাত্রী জলের নিচে আটকে পড়েন। এখনও পর্যন্ত ৩০ জনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের ইতিমধ্যেই সমাধি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে নিখোঁজের সংখ্যা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে মন্ত্রী জানিয়েছেন, ডিআর কঙ্গোয় রাতের অন্ধকারে নৌযান চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। ঘটনার এক প্রত্যক্ষদর্শীও জানিয়েছেন, কিনশাসা থেকে আসা নৌকাটিতে অতিরিক্ত পরিমাণে পণ্য বোঝাই ছিল।

‘যা করার ঈশ্বরই করবেন’, বুথে যাওয়ার আগে মন্দিরে পুজো হাসিরানির

‘বাবা, তোমার প্রত্যাশা পূরণ করতে পারছি না’, হস্টেলের ঘরে তরুণীর মর্মান্তিক পরিণতি

‘গাজার প্রতিশোধ নিতেই হামলা’, জেরায় বিস্ফোরক দাবি ফ্লাইদুবাইয়ের ওমানি সহ-পাইলটের

ক্যাফেতে বোনের সঙ্গে প্রেমিক, আচমকাই হাজির ভাইয়েরা! তারপর যা ঘটল…

পুজোর আগে আবহাওয়ার মেজাজ বদল, আজ কলকাতা-সহ কোথায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে গ্রেফতার হুমায়ুন কবীর

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ মা’য়ের, নেপথ্যে কোন কারণ

নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

কঙ্গো নদীতে দুই নৌকার ভয়াবহ সংঘর্ষ, মৃত অন্তত ৩০

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ