নাইজেরিয়ায় ভেঙে পড়ল সামরিক বিমান, মৃত ৩২

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় ভয়াবহ বিমান দুর্ঘটনা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ওন্দো রাজ্যে ভেঙে পড়ল সামরিক বাহিনীর একটি বিমান। দুর্ঘটনায় বিমানে থাকা ৩২ জনেরই মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন ক্রু ছিলেন। সোমবার (৫ অক্টোবর) এই দুর্ঘটনার কথা জানান নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন তিনি। নিহতদের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট।

জানা গিয়েছে, বিমানটি এডো রাজ্য থেকে লাগোসের দিকে যাচ্ছিল। যাত্রাপথেই সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাইজেরিয়ার বিমান চলাচল বিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ র‍্যাডার থেকে বিমানটির সিগন্যাল পাওয়া যায়নি। এরপর শুরু হয় সেটির খোঁজ। পরে জানা যায়, ওন্দো রাজ্যের ইগবোকোদা এলাকার কাছে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছে। লাগোস যাওয়ার পথেই সেটি ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা যায়। নাইজেরিয়ার বিমানবাহিনী দুর্ঘটনাগ্রস্ত বিমানটিকে ATR-42 মডেল হিসেবে চিহ্নিত করেছে।

আরও পড়ুন: সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নৌঘাঁটির কাছাকাছি নদীর পাশে বিমানটি আছড়ে পড়ে। দুর্ঘটনার পর বিমানের একটি অংশ জলের মধ্যে ডুবে যেতে শুরু করে। ঠিক কী কারণে বিমানটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগে বিকট শব্দ শোনা যায়। দুর্ঘটনার সময় কয়েকটি গাছও ভেঙে পড়ে। ঘটনাস্থলে বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি দেহাংশ, পোশাক এবং জুতো ছড়িয়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে উদ্ধারকাজ ও ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহের কাজও চালানো হচ্ছে।

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৯ জনের

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট