সুদানের এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলা! নিহত ২৩, আহত একাধিক

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের মধ্যাঞ্চলীয় শহর এল-ওবেইদে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন প্রায় ১৯ জন। সূত্রের খবর, রাতভর চলা হামলায় শহরের একাধিক আবাসিক এলাকা, একটি শোকসভা, খাদ্যবাহী ট্রাক এবং সেনা অবস্থানের আশপাশের অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। 

জানা গিয়েছে, এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  এর আগেও গত সপ্তাহে উত্তর করদোফান অঞ্চলের আবু জাইমা শহরের একটি প্রধান বাজারে ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত হন এবং বহু মানুষ আহত হন। সেই হামলার দায়ও এখনও কোনও পক্ষ আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর দেশজুড়ে ড্রোন হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে করদোফান ও ব্লু নাইল অঞ্চলে সাম্প্রতিক মাসগুলিতে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

আরও পড়ুনঃ শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

 চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে সুদানজুড়ে ড্রোন হামলায় অন্তত ৮৮০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ১ কোটি ৩০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের মতে, সুদান বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক ও খাদ্যসংকটের অন্যতম কেন্দ্রবিন্দু

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির