যুদ্ধের মধ্যেই ফের কেঁপে উঠল পাকিস্তান, ৪.৬ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৭.২৬ পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের কেঁপে উঠল পাকিস্তান। সোমবার (১২ মে) দুপুরে পাকিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৪.৬। তবে ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৭.২৬ পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে। এর আগে ৫ এবং ১০ মে পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।

গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার কেঁপে উঠল পাকিস্তান। বর্তমানে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি। যার সূত্রপাত, গত ২২ এপ্রিলে কাশ্মীরের পহেলগাঁও বৈসরণে সন্ত্রাসী হামলার পর। যেখানে হিন্দুদের উপর নির্বিচারে গুলি চালিয়ে ২৬ জনকে নির্মমভাবে হত্যা করে পাক জঙ্গিরা। এরপরেই প্রতিশোধ তুলতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। ভারতের সর্বশেষ অভিযান ছিল অপারেশন সিঁদুর। গত মঙ্গলবার (৭ মে) গভীর রাতে অপারেশন সিঁদুর-এর অধীনে আত্মঘাতী হামলা চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলি কে একেবারে শেষ করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। এই হামলায় শতাধিক সন্ত্রাসীকে খতম করতে সমর্থ হয়েছে ভারত।

যাদের মধ্যে ছিলেন ৫ জন কুখ্যাত জঙ্গি। এরপরেই পাকিস্তান ভারতের সীমান্তে পাল্টা আক্রমণ চালায়। টানা চারদিন মারাত্মক হামলা চলার পর গত ১০ মে উভয় দেশই যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে। কিন্তু এরপরেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরের আকাশে একাধিক ড্রোণ দেখা গিয়েছে। আজ যুদ্ধ বিরতি চুক্তির শেষ দিন। সন্ধ্যায় দুই দেশের DGMO বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে, আগামীতে কী হবে! এর মধ্যেই আবারও কেঁপে উঠল পাকিস্তান। আজ দুপুর ১:২৬ মিনিটে পাকিস্তানের কিছু অংশে কম্পন অনুভূত হয়। পাকিস্তান বিশ্বের সবচেয়ে ভূমিকম্প-সক্রিয় দেশগুলির মধ্যে একটি। পাকিস্তান ভূতাত্ত্বিকভাবে ইউরেশিয়ান এবং ভারতীয় উভয় টেকটোনিক প্লেটকেই ওভারল্যাপ করে। বেলুচিস্তান, ফেডারেল শাসিত উপজাতীয় এলাকা, খাইবার পাখতুনখোয়া এবং গিলগিট-বালতিস্তান প্রদেশগুলি ইরানি মালভূমিতে ইউরেশিয়ান প্লেটের দক্ষিণ প্রান্তে অবস্থিত। সিন্ধু, পঞ্জাব এবং পাকিস্তান-অধিকৃত জম্মু ও কাশ্মীর প্রদেশগুলি দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্লেটের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত। অতএব, দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণে এই অঞ্চলটি ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকিতে থাকে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনে সতর্ক থাকুন, গণেশের কৃপায় ভাগ্য খুলবে কাদের?

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?