নয়া পালক মিশরের মুকুটে, ম্যালেরিয়ামুক্ত দেশের তকমা দিল WHO

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মিশরের(Egypt) নাম শুনলে অনেকেই ভাবেন এই দেশ বোধহয় শুধু পিরামিডের(Country Of Pyramids) জন্যই বিখ্যাত। অথচ খোদ কায়রো শহরের বুকে জাল বিস্তার করেছে নগরায়ন। ফলে শুধুই পিরামিডের দেশ হিসেবে থমকে নেই এই আফ্রিকান রাষ্ট্র। শিক্ষা থেকে শুরু থেকে স্বাস্থ্য সচেতনতার বিষয়েও লাগাতার উপরের সারিতে উঠে আসছে এই দেশ, সম্প্রতি সেই ঘটনার প্রমাণ মিলল আবারও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তরফে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি(Malaria Free Country) অর্জন করল এই দেশ।

আরও পড়ুনঃ প্রস্তুতি ছাড়াই ম্যারাথন রান, ২ ঘন্টায় ২১ কিমি দৌড়লেন ওমর আবদুল্লা

একসময় মশাবাহিত এই প্রাণঘাতী রোগ সংক্রমণের মতো ছড়িয়ে পড়েছিল গোটা দেশে। ম্যালেরিয়ার উপদ্রবে দেশের বিভিন্ন অঞ্চলে মহামারীর মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে একাধিকবার। মিশর প্রশাসন প্রায় ১০০ বছর আগে প্রাণঘাতী মশাবাহিত সংক্রামক রোগটি নির্মূল করার জন্য প্রথম প্রচেষ্টা শুরু করে। শেষ তিন বছর ধরে ম্যালেরিয়ার সংক্রমণ সম্পূর্ণ রুখে দিতে সক্ষম হওয়ায় রবিবার দিনে দেশটিকে ম্যালেরিয়া মুক্ত দেশের স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই রোগের অবসান ঘটায় মিশর সরকার এবং সেই দেশের জনগনের যথেষ্ট প্রশংসা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। পূর্ব ভূমধ্যসাগরীয় দেশগুলির মধ্যে তৃতীয় দেশ‌ হিসেবে ম্যালেরিয়ামুক্ত দেশের স্বীকৃতি পেল মিশর। এর আগে আরব আমিরাত ও মরক্কো এই স্বীকৃতি পেয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, ম্যালেরিয়া রোগের কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ছয় লাখ মানুষ মারা যান। এরমধ্যে বেশির ভাগই আফ্রিকা মহাদেশের অধিবাসী। ফলে এই স্বীকৃতি নিঃসন্দেহে মিশরবাসীর জন্য এক বিরাট সাফল্য। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৪৪টি দেশ ও একটি অঞ্চল ম্যালেরিয়ামুক্ত হওয়ার স্বীকৃতি অর্জন করেছে। সেই তালিকায় নিজের জ্বলজ্বলে উপস্থিতি নথিভুক্ত করল মিশর।

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের