গাজায় পুলিশ বাহিনী তৈরির জন্য শত শত ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর

Share:

নিজস্ব প্রতিনিধি: গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা বাহিনীতে যোগদান করার জন্য প্রস্তুত করতে প্যালেস্টাইনের কয়েকশো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর। আধিকারিক এক বৈশ্বিক সংবাদ মাধ্যমকে এই তথ্য দিয়েছেন প্যালেস্টাইনেরই এক আধিকারিল। ওই বৈশ্বিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় গাজার জন্য পাঁচ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা  ঘোষণা করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি বলেন,  মার্চে কায়েরোতে প্রথম ভাগে পাঁচ শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে । আরও এক ভাবের প্রশিক্ষণ দিতে সেপ্টেম্বর থেকে আবার দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। তিনি আরও জানান, সেনাবাহিনীর সব সদস্যদের গাজা উপত্যকা থেকেই নেওয়া হবে এবং দখল করা পশ্চিম তীরের রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বেতন দেবে

২৬ বছর বয়সী প্যালেস্টাইনের এখন পুলিশ কর্মকর্তা বলেন, “আমিও প্রশিক্ষণের বিষয়ে খুবই খুশি । আমরা চাই যুদ্ধ ও আগ্রাসনের স্থায়ী সমাপ্তি। আমরা আমাদের দেশ ও দেশের নাগরিকদের সেবা করার জন্য উদগ্রীব হয়ে রয়েছি।” ওই পুলিশ আধিকারিক আরও বলেন যে তিনি আশা করছেন নিরাপত্তা বাহিনী স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তারা শুধু প্যালেস্টাইলের প্রতি অনুগত থাকবে এবং কোন বাইরের জোট বা উদ্দেশ্য দ্বারা প্রভাবিত হবে না। সীমান্তে নজরদারির জন্য আধুনিক সরঞ্জামের পাশাপাশি অন্যান্য কার্যক্রম পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত এই মুহূর্তে যে সকল লেফটেন্যান্ট গাজা ছেড়ে পরিবারসহ বেরিয়ে এসেছেন তাঁরা সকলেই স্বীকার করে নিয়েছেন ২০২৩ সালের অক্টোবরে ইজরায়েলের ওপর সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজা ইসরায়েলের যুদ্ধ শুরু হয়। এর ফলে ক্ষয়ক্ষতির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। ইজরায়েলে হামাসের হামলায় ১ হাজার ২২১ জন নিহত হন বলে দাবি করে করে সেদেশের প্রশাসনিক প্রধআনরা। অন্যদিকে ওই ঘটনার প্রতিশোধ স্বরূপ গাজায় শুরু হয় ধ্বংসলীলা। ইজরায়েলে তাণ্ডবে গাজায় এখনও পর্যন্ত কমপক্ষে ৭০ হাজার জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দিল্লিতে গ্রেফতার পাক নাগরিক, অনুপ্রবেশের নেপথ্যে রয়েছে সন্ত্রাসবাদী যোগ?

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল

জনগণনার কাজে যুক্ত শিক্ষক-শিক্ষিকাদের বড় স্বস্তি, বিশেষ নির্দেশিকা জারি রাজ্যের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

স্ত্রীর চিকিৎসা করাতে এসে আগুনের লেলিহান গ্রাসে সপরিবারে পুড়ে ছাই বাংলাদেশি সাংবাদিক

স্বামীকে শেষ বার দেখতে ১২ ঘন্টার জন্য জেল থেকে ছাড়া পেলেন হাসিনা জমানার বিদেশ মন্ত্রী

‘বই ভিজে যায়… স্যার প্লিজ রাস্তা বানিয়ে দিন’, জেলাশাসকের দরবারে একরত্তি পড়ুয়ারা