৫ বছরের বড় ব্রাজিলিয়ান মডেলকে বিয়ে করলেন এনদ্রিক

এবার ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ের সুসংবাদ দিলেন ব্রাজিলিয়ান মডেল গাব্রিয়েলি মিরান্দা। ইনস্টাগ্রামেই বিয়ের খবর জানালেন বিখ্যাত মডেল। মাত্র এক বছর আগে তাঁদের বন্ধুত্ব, এরপর সেই বন্ধুত্ব প্রেমে রূপ পায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের জন্যে বরের তুলনায় বউকে ছোট হতে হবে, সমাজই বানিয়েছে এ প্রথা। কিন্তু সমাজের এই বেধে দেওয়া ট্যাবু প্রতি মুহূর্তে ভাঙছে সেলিব্রিটিরা। শুধু তাই নয়, এখন সাধারণ মানুষও সমাজের ট্যাবু ভেঙে বয়সে ছোট প্রেমিককেও বিয়ে করছেন। এমন উদাহরণও রয়েছে প্রচুর। এবার ৫ বছরের ছোট প্রেমিককে বিয়ের সুসংবাদ দিলেন ব্রাজিলিয়ান মডেল গাব্রিয়েলি মিরান্দা। ইনস্টাগ্রামেই বিয়ের খবর জানালেন বিখ্যাত মডেল। মাত্র এক বছর আগে তাঁদের বন্ধুত্ব, এরপর সেই বন্ধুত্ব প্রেমে রূপ পায়।

এরপর এক বছর চুটিয়ে প্রেম করে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন এনদ্রিক ও গাব্রিয়েলি মিরান্দা। এনদ্রিক সবেমাত্র পালমেইরাস থেকে রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন। এবং তাঁর বয়স এখন ১৮ বছর। আর তাঁর স্ত্রী মিরান্দার বয়স তাঁর চেয়ে ৫ বছর বেশি। ২৩ বছর বয়সী ব্রাজিলিয়ান মডেল ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের খবরটি দিয়ে সকলকে চমকে দিয়েছেন। মিরান্দা ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ম্যাথু ১৯:৬, তাই তাঁরা এখন আর আলাদা নয়, এক হয়ে গিয়েছেন। কেউ তাদের আলাদা করতে পারবে না।’ তবে বিয়ের জন্যে এনদ্রিকের কাছে একাধিক শর্ত রেখেছিলেন মিরান্দা। শর্তগুলি হল, ‘স্বেচ্ছায় আবেগের বশে সম্পর্কে জড়িয়েছেন।’ আর এই সম্পর্কের ভিত হলো ‘সম্মানবোধ, বোঝাপড়া ও ভালোবাসা।’

চুক্তির দ্বিতীয় শর্ত যেকোনো ধরনের নেশাদ্রব্য পান এবং ‘হুট করে আচার-আচরণ পাল্টে ফেলা’ নিষিদ্ধ। যেকোনও পরিস্থিতিতে আই লাভ ইউ (আমি তোমাকে ভালোবাসি) বলা বাধ্যতামূলক।’ নিজেদের মধ্যে কথা বলার সময় কিছু শব্দ বলা যাবেনা। যেমন, ‘হুম’, ‘আহেম’, ‘ওকে’, ‘বিউটি’ ও ‘লোল’। এই শর্তের ফর্দে সই করেই মিরান্দার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হতে হয়েছিল এনদ্রিককে। তাঁদের প্রেমের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়েছিল গত বছর অক্টোবরে। সেই থেকেই চুক্তির শর্ত মেনে চলছেন তাঁরা।

বছর শেষে ঘুরবে ভাগ্যের চাকা, অর্থলাভ হবে এই ৪ রাশির

প্রাথমিক কোনও লক্ষণ ছাড়াই শরীরে নিঃশব্দে বাসা বাঁধছে ৫ ক্যানসার

পুরুষের বড্ড অভাব এ দেশে! ‘শখ’ মেটাতে কী করেন মহিলারা?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

স্বমহিমায় আমেরিকা, ফের ইরানের কাশেম দ্বীপে হামলা মার্কিন সেনার

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের