ট্রেনে বা মেট্রোয় উঠে ঘুমিয়ে পড়েন? সাবধান !!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ট্রেনে বা মেট্রোতে উঠে অনেকেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘসময়ের ক্লান্তিবোধের কারণে যাত্রাকালীন ঘুম অনেকেরই হয়। তবে এই অভ্যাস যদি আপনার থেকে থাকে তবে সাবধান। ভাবছেন নিশ্চয় হঠাৎ এমনটা বলার কারণ কি? ঘটনাটি শুনলে আপনিও পরেরবার থেকে মেট্রো বা ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্টে ঘুমোতে ভয় পাবেন।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, নিউইয়র্ক সিটির মেট্রোতে যাত্রাকালীন এক যাত্রী ঘুমিয়ে পড়েন। পাশে থাকা ব্যক্তির কাঁধে ঘুমের ঘোরে মাথা রেখে ফেলেন। ব্যস, এরপরেই আসল কাণ্ড শুরু। যার কাঁধে মাথা রেখেছিলেন, সেই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ওঠে। গালিগালাজ করতে থাকে ঘুমিয়ে পড়া ব্যক্তিকে। নির্বোধ সেই ব্যক্তি বোকার মত কিছুই বুঝে উঠতে পারেনা। হঠাৎ করেই তাঁকে অভিযুক্ত যাত্রী কনুই দিয়ে মুখে আঘাত করে। অপর প্রান্তে আরেকজন যাত্রীর সঙ্গে চলন্ত মেট্রোর মধ্যেই অভিযুক্তের সঙ্গে তুমুল মারামারি শুরু হয়ে যায়।  যার সঙ্গে তীব্র লড়াই শুরু হল অভিযুক্তের সে নির্যাতিত যাত্রীর বন্ধু বলেই মনে করা হচ্ছে। অন্য যাত্রীরা দ্রুত সেই সিট থেকে সরে যায়।

উত্তরগামী এফ মেট্রোটি ফরেস্ট হিলস ৭১ অ্যাভিনিউ স্টপে যাওয়ার পথে প্রায় ৫.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে। পুলিশের মতে, লড়াইটি খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। নির্যাতিত এবং অন্য যাত্রীরা মেট্রো থেকে এরপর নেমে যায়।  হামলাকারীর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশ এখনও অভিযুক্তকে খুঁজছে।

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে

পুরভোটের প্রস্তুতি শুরু করল নির্বাচন কমিশন, দিল্লি থেকে পৌঁছল ২১ হাজারের বেশি EVM

নাবালিকা ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, শিক্ষককে ঘরে আটকে বিক্ষোভ

নিষেধাজ্ঞা উড়িয়ে দিঘার উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেল নাবালিকা

দিশা সালিয়ান মৃত্যু মামলা: প্রাণনাশের হুমকি পাচ্ছেন সুরজ পাঞ্চোলি

পুরনো খেলোয়াড় অমিতাভের উপরই ভরসা রাখলেন নীতিন নবীন

কলকাতা-হাওড়ায় ২৭ নভেম্বর পুরভোট? গণনা হতে পারে ২ ডিসেম্বর

জ্ঞানেশের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট প্রস্তাব আনার তোড়জোড় বিরোধীদের

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

ডিএসপির বাড়িতে আচমকা হানা এসিবির, উদ্ধার নোটের ‘পাহাড়’! কত টাকা পাওয়া গেল

মানা হল শ্রমিকদের দাবি, হুগলির ব্রেথওয়েট কারখানায় উড়ল গেরুয়া আবির

বিশেষ ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত