‘আমরা ভাল বন্ধু হয়ে থাকব’, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে জানালেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বুধবার যৌথভাবে এই ঘোষণা করেছেন সানা এবং মার্কাস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিবাহ বিচ্ছেদের ঘোষণা করলেন ফিনল্যান্ডের বিদায়ী প্রধানমন্ত্রী সানা মারিন (Sanna Marin)। স্বামী মার্কাস রাইকোনেনের (Markus Raikkonen) সঙ্গে তিন বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানার কথা জানিয়ে দিলেন সানা মারিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বুধবার যৌথভাবে এই ঘোষণা করেছেন সানা এবং মার্কাস।

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন ও তাঁর স্বামী মার্কাস রাইকোনেন ইতিমধ্যে আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী লিখেছেন, আমাদের ১৯ বছরের সম্পর্কে ছেদ হতে যাচ্ছে। আমাদের বিবাহবিচ্ছেদ হলেও আমরা এখনও পরস্পরের ভালো বন্ধু।আমাদের একমাত্র মেয়েকে আমরা দুজনই সমান ভালোবাসি।বিবাহবিচ্ছেদের পরও আমরা একসঙ্গে পরিবারের সদস্যদের মতোই সময় কাটাব।

উল্লেখ্য, ২০২০ সালে আনুষ্ঠানিকভাবে সানা মারিন (Sanna Marin) মার্কাস রাইকোনেন (Markus Raikkonen) বিয়ে করেন। যদিও তার আগে থেকে গত ১৯ বছর ধরে লিভ ইনে রয়েছেন তাঁরা। মার্কোস রাইকোনেন পেশায় একজন ব্যবসায়ী। যদিও আগে তিনি ফুটবলার ছিলেন। মাত্র ৩৪ বছর বয়সে বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছিলেন সানা মারিন। কিন্তু গত এপ্রিল মাসে নির্বাচনে ডানপন্থীদের কাছে হেরে যান তিনি। নতুন সরকার গঠিত হলে পদত্যাগ করবেন সানা।

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী