বিমান ব্যবস্থার পর এবার বিপর্যস্ত আমেরিকার ব্যাঙ্কিং পরিষেবা,সাইবার হামলার আশঙ্কা!

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  এক সপ্তাহের ব্যবধানে একাধিক প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে আমেরিকা। প্রথমে মাইক্রোসফটের পরিষেবায় দেখা দেয় গোলযোগ। তারপর প্রযুক্তিগত ত্রুটির জেরে বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। সেই রেশ কাটতে না কাটতেই এবার দেশের ব্যাঙ্কিং পরিষেবায় বড়সড় সমস্যা।  আচমকাই নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে এবং টাকা লেনদেন করতে সমস্যায় পড়েন হাজার হাজার গ্রাহক। 

জানা গিয়েছে, জেপি মরগ্যান চেজের নিজস্ব কম্পিউটার ব্যবস্থায় থাকা সফ্টঅয়্যারের একটি ত্রুটির কারণেই এই বিপত্তি। শুধু ওই ব্যাঙ্কের গ্রাহকেরাই নন, ওয়েলস ফার্গো, ব্যাঙ্ক অফ আমেরিকা, ইউএস ব্যাঙ্ক এবং ট্রুইস্টের গ্রাহকদেরও সমস্যায় পড়তে হয়। অনেকেই অনলাইনে অ্যাকাউন্ট খুলতে, ব্যাঙ্কে জমা টাকার পরিমাণ দেখতে এবং টাকা পাঠাতে গিয়ে সমস্যার  মুখে পড়েন। কোথাও লেনদেন আটকে যায়, কোথাও আবার টাকা পাঠাতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগে। 

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, কম্পনের মাত্রা ৬.৬

পরিষেবায় এই বিঘ্নের কারণে অভিযোগ জমা পড়তে শুরু করে ডাউনডিটেক্টরে। ওই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জেপি মরগ্যান চেজের বিরুদ্ধে একই সময়ে প্রায় ৫ হাজার অভিযোগ জমা পড়ে। ব্যাঙ্ক অফ আমেরিকার ক্ষেত্রে অভিযোগের সংখ্যা প্রায় ২ হাজার। ওয়েলস ফার্গো এবং ইউএস ব্যাঙ্কের ক্ষেত্রেও প্রায় ১ হাজার করে অভিযোগ জমা পড়ে। তবে জেপি মরগ্যান চেজের মুখপাত্র জো ইভাঞ্জেলিস্তি জানিয়েছেন, অন্য ব্যাঙ্কগুলির নিজস্ব ব্যবস্থায় কোনও সমস্যা হয়নি। চেজের সঙ্গে লেনদেনের সময়ই মূলত দেরি হয়েছে। এই ঘটনার সঙ্গে সাইবার হামলার কোনও যোগ নেই বলেও জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পরবর্তীকালে পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। জেপি মরগ্যান চেজের তরফে জানানো হয়, সফ্টঅয়্যারের ত্রুটি মেরামত করা হয়েছে এবং লেনদেনও স্বাভাবিক ছন্দে ফিরেছে।  

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামির আশঙ্কা কতটা?

অর্শদীপের বলেই চোট! ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন স্যান্টনার, পরিবর্তে এলেন কে?

সুস্থ থাকতে শীতের ডায়েটে রাখুন এই ৭টি মরসুমি ফল

তেলঙ্গানার পর এবার ছত্তীসগড়! জেলের পাঁচিল টপকে পালাল ৪ বন্দি

২৪ ঘণ্টায় চতুর্থ হামলা! হরমুজের কাছে ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ

আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রিচার্জ শেষ হলেই বন্ধ হবে ইনকামিং কল? জেনে নিন জিও-র সেরা প্ল্যান

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৬, আহত ২০

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

শুক্রবারের পর ফের বিপর্যস্ত আমেরিকার বিমান পরিষেবা, বিপাকে ইউনাইটেড এয়ারলাইন্সের যাত্রীরা

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, আর্থিক সমস্যার সমাধান

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড