ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আকাশে তখন প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতা। বিমান স্বাভাবিক গতিতেই এগোচ্ছিল। ককপিটে ছিলেন ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছর এবং তাঁর সহকারী পাইলট। আচমকাই পিছন থেকে ক্যাপ্টেনের মাথায় আঘাত। পরপর হামলায় ঝাপসা হয়ে আসে তাঁর চোখ। একই সময়ে দ্রুত নীচের দিকে নামতে শুরু করে বিমান। এমন পরিস্থিতিতে কী ঘটেছিল ককপিটের ভিতরে, অবশেষে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন ক্যাপ্টেন স্মিত। তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে তদন্তে স্মিতের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঘটনার সময় ককপিটে তিনি এবং অভিযুক্ত সহকারী পাইলট ছাড়া আর কেউ ছিলেন না। ফলে হামলার প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে একমাত্র তাঁরই।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কাছে ঘটনার বিবরণ দিয়েছেন ভারতীয় পাইলট। স্মিত জানিয়েছেন, ঘটনার প্রতিটি মুহূর্ত তাঁর স্মৃতিতে এখনও পরিষ্কার নয়। তবে দুবাই থেকে বিমান ওড়ার সময় পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল বলেই জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, সহকারী পাইলট ককপিটে বসে প্রার্থনা করছিলেন। বিষয়টি দেখে অস্বাভাবিক কিছু মনে হয়নি স্মিতের। তাই সামনের দিকেই নজর রেখেছিলেন তিনি। বিমানের উড়ানের কয়েক মিনিটের মধ্যেই আচমকা পিছন থেকে তাঁর মাথায় জোরে আঘাত করা হয়। প্রথমে কী ঘটছে বুঝতে পারেননি স্মিত। তাঁর মনে হয়েছিল, হয়তো বিমানে কোনও বড় ধরনের সমস্যা হয়েছে। কিন্তু পরপর আঘাত আসতে থাকায় বিষয়টি স্পষ্ট হয়। বিমানে কোনও যান্ত্রিক গোলযোগ নয়, তাঁর পাশের সহকারী পাইলটই তাঁকে আক্রমণ করছেন।

আরও পড়ুন: অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত অবস্থায় ফিরলেন মালয়েশীয় পর্যটক

আঘাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন স্মিত। কিন্তু মাথায় চোট লাগায় তাঁর দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন তিনি বুঝতে পারেন, বিমানটি দ্রুত নীচের দিকে নেমে যাচ্ছে। স্মিতের দাবি, একবার ককপিটের দরজার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত দরজা খুলতে সক্ষম হন তিনি। বাইরে থাকা কয়েকজন দ্রুত ককপিটে ঢুকে পড়েন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। অভিযোগ, সহকারী পাইলট বিমানের নিয়ন্ত্রণ নিয়ে সেটি ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। বিমানে থাকা অধিকাংশ যাত্রীই ইজরায়েলি ছিলেন। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ঘটনাকে ইজরায়েলিদের লক্ষ্য করে আত্মঘাতী সন্ত্রাসবাদী হামলার চেষ্টা বলে দাবি করেছেন। অভিযুক্ত সহকারী পাইলট হামাম আল-হাম্মামি। তিনি ওমানের নাগরিক। বর্তমানে সংযুক্ত আরব আমিরশাহির হেফাজতে রয়েছেন। ঘটনার তদন্ত করছে দেশের কর্তৃপক্ষ। শনিবার আমিরশাহি প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিমান ‘হাইজ্যাক’ এবং সন্ত্রাসবাদী হামলার চেষ্টা হয়েছিল। তবে হামলার সঠিক উদ্দেশ্য এবং এর পিছনে কোনও সংগঠনের যোগ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে বিপদের মুহূর্তে ক্যাপ্টেন স্মিতের ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ একাধিক রাষ্ট্রনেতা। এর আগে মোদির সঙ্গে কথোপকথনের সময় ভারতীয় পাইলট জানিয়েছিলেন, হামলার ভয়াবহ পরিস্থিতির মধ্যে তিনি ককপিটে হনুমান চল্লিশা পাঠ করছিলেন।

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী