অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  কথায় বলে, ‘রাখে হরি তো মারে কে!’ সেই প্রবাদই যেন আরও একবার সত্যি হয়ে উঠল। নেপালের ভয়াবহ দুর্যোগের পর যখন চারদিকে শুধুই ধ্বংসস্তূপ, মৃত্যু আর স্বজন হারানোর কান্না। নিখোঁজ হওয়া মানুষরা যে বেঁচে আছেন সেই আশাও হারিয়ে ফেলেছিলেন পরিবারের সদস্যরা। প্রিয়জন আর কোনও দিন ফিরে আসবেন না, কার্যত মেনেই নিয়েছিলেন সেই কঠিন বাস্তবকে। কিন্তু ভাগ্যের লিখন যে অন্যরকম ছিল। দুর্যোগের ৩৭ দিন পর আচমকাই ফিরে এলেন পরিবারের হারিয়ে যাওয়া সদস্য। দীর্ঘ অপেক্ষা, উৎকণ্ঠা আর শোকের আবহ কাটিয়ে তাঁর ফিরে আসা যেন কোনও অলৌকিক ঘটনার চেয়ে কম নয়। হড়পা বান আঘাত হানার পর নিখোঁজ হওয়া এক মালয়েশিয়ান পর্যটককে জীবিত অবস্থায় পাওয়া গিয়েছে।    

নেপালের প্রাকৃতিক দুর্যোগের পর উদ্ধারকাজ চললেও অনেকেরই খোঁজ মেলেনি। সময় যত গড়িয়েছে, ততই ক্ষীণ হয়েছে নিখোঁজদের জীবিত ফিরে আসার আশা। কিন্তু ৩৭ দিন পর সেই ধারণাকে ভুল প্রমাণ করে ফিরে এলেন মালয়েশিয়ান পর্যটকক। তিনি বর্তমানে নিজের দেশে ফিরে গিয়েছেন বলেও জানা গিয়েছে।  ‘মালয়েশিয়া সলিডারিটি: ফ্যামিলিজ ইন হোপ’ (মাসফি)  নামে একটি সংগঠনের তরফে জানানো হয়েছে, ওই পর্যটককে গত ২৫ অগস্ট নাগথালি ভিউপয়েন্টে শেষ বার দেখা গিয়েছিল।  ২৬ অগস্ট ভয়াবহ ধস আর হড়পা বান  নেমে নিশ্চিহ্ন হয়ে যায় বহু এলাকা। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। এমনকি তাঁর ডিএনএ নেপাল সরকারের কাছে পাঠানো হয়েছিল। 

আরও পড়ুন: ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

মাসফির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, নেপাল ভ্রমণে যাওয়া ওই মালয়েশিয়ার ওই নাগরিক কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে হাজির হয়ে নিজের সুস্থ থাকার বিষয়টি নিশ্চিত করেন। এই ঘটনার পরেই নিখোঁজ অন্য মালয়েশিয়ান পরিবারগুলোর মধ্যেও কিছুটা আশা দেখা দিয়েছে।  জানা গিয়েছে,  বন্যার পরে ৩৭ দিন নাগথালি এলাকাতেই তিনি আটকে ছিলেন। গত বৃহস্পতিবার তিনি একাই কাঠমান্ডুতে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাসে পৌঁছান পায়ে হেঁটে। সেখানে গিয়ে গোটা ঘটনার কথা খুলে বললে বিষয়টি প্রকাশ্যে আসে। 

 

 

 

 

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী