রুশ হামলার আভাস না দেওয়ায় চাকরি হারাচ্ছেন ফ্রান্সের গোয়েন্দাপ্রধান

চাকরি হারালেন জেনারেল এরিক ভিদাউদ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রুশ আগ্রাসনের আভাস না দেওয়ায় এবার চাকরি হারালেন ফ্রান্সের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান জেনারেল এরিক ভিদাউদ। গোয়েন্দা দফতর সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ফ্রান্সের একাধিক গণমাধ্যম এই খবর দিয়েছে। ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থেইরি বারখার্ড জানিয়েছেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিষয়ে আমেরিকা যে পূর্বাভাস দিয়েছিল, ঠিক তার বিপরীত পূর্বাভাস দিয়েছিলেন জেনারেল এরিক ভিদাউদ। সে কারণে তাঁকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

এদিকে হোয়াইট হাউজের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, রুশ সামরিক বাহিনীর এখন বিভ্রান্তির শিকার। এর ফলে পুতিন এবং সামরিক বাহিনীর মধ্যে ক্রমাগত উত্তেজনা দেখা দিয়েছে বলেও দাবি করেন কেট।

লাগাতার যুদ্ধ করতে করতে ক্লান্ত রুশ বাহিনী আর তাদের সেনাপ্রধানের আদেশ মানতে চাইছে না। ঘাটতি দেখা গিয়েছে অস্ত্রের। ব্রিটেনের গোয়েন্দা প্রধান জেরেমি ফ্লেমিং জানিয়েছেন, সুনির্দিষ্টভাবে আমাদের কাছে খবর রয়েছে, রুশ সেনাবাহিনী তাদের কম্যান্ডারদের নির্দেশ মানতে অস্বীকার করছে।

জেরেমি জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন নিশ্চিত ছিলেন, সহজেই তিনি কিভ দখল করতে পারবেন। সেই ধারণা ভুল, তা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তিনি এও বলেন, পুতিনের পরামর্শদাতারা তাঁকে সত্যি কথা বলতে ভয় পাচ্ছেন। কিভ দখলের উদ্দেশ্য নিয়ে পুতিন মাঠে নামিয়েছিলেন কুখ্যাত ওয়াগনার বাহিনীকে। উল্লেখ করা যেতে পারে, ওয়াগনার গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিধস্ত বিভিন্ন দেশে অপরাধমূলক কাজকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

আরও পড়ুন যুদ্ধে হত ইউক্রেনের তরুণ বিশ্বচ্যাম্পিয়ন খেলোয়াড়

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু, চাঞ্চল্য মধ্যপ্রদেশে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

বৃষ্টি থামতেই শীত নিয়ে সুখবর দিল হাওয়া অফিস, ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ

‘একদিন নেটে আমার সঙ্গে খেলো’, রণবীর সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ শচিন

মহিলার ফোন নিয়ে নগ্ন ছবি পাঠানোর চেষ্টা, আমেরিকায় আটক ভারতীয় বংশোদ্ভূত যুবক