ডিগবাজি খেয়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইল ব্রিটেন-জার্মানি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃএবার গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাইলো ব্রিটেন এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। শনিবার শনিবার দেশ দুটির পক্ষ থেকে যুদ্ধ বিরতির আবেদন করা হয়েছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক বলেছেন, গাজায় একটি টেকসই যুদ্ধবিরতি জরুরি প্রয়োজন। দুই পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, গাজায় ইজরায়েলি হামলার জেরে প্রাণ হারিয়েছেন সাধারণ নাগরিকেরা। তাই যুদ্ধবিরতির পথ প্রশস্ত করার জন্য তারা  যথাসাধ্য কাজ করবে। কারণ, বিষয়টি যত তাড়াতাড়ি তা হয়, ততই ভালো। 

তবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত ১২ ডিসেম্বর মঙ্গলবার  জাতিসংঘের সাধারণ পরিষদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় একটি প্রস্তাব পাস হয়। তবে এই ভোটাভুটিতে অনুপস্থিত ছিল ব্রিটেন। তবে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব থেকে বিরত থাকার পর কেন ব্রিটেন  স্থায়ী যুদ্ধবিরতি চাইল তা নিয়ে উঠছে প্রশ্ন।

প্রসঙ্গত  ৭ অক্টোবর ছিল ইজরায়েলের কাছে সবচেয়ে প্রাণঘাতী দিন। ইজরায়েলের তরফে জানানো হয়েছে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এই হামলার পরেই গাজার ওপর হামলা শুরু করে ইজরায়েল বাহিনী। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় ১৮ হাজার জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৭ হাজার ১১২ জন মানুষ শিশু  এবং নারী রয়েছেন  ৪ হাজার ৮৮৫ জন।

অন্যদিকে গাজা যুদ্ধ নিয়ে ইজরায়েল  তার মিত্রদের কাছ থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে পড়ছে। তবে ইজরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তাঁরা যুদ্ধ বন্ধ করবে না । তার এই বক্তব্য নিয়েই মিত্রদের থেকে চাপে পড়ছে ইজরায়েল।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানে ফের হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক