‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার সঙ্গে ইরানের সংঘাত এখনও চলছে। ট্রাম্পের দেশের দেওয়া হুমকির কাছে হার মানতে নারাজ ইরান। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত এই পরিস্থিতির মধ্যেই সামনে এল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির হাতে লেখা একটি বিশেষ চিঠি।  ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ একটি শাখা আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের উদ্দেশে বিশেষ বার্তা পাঠিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ফোর্সটির কমান্ডারকে উদ্দেশ্য করে হাতে লেখা একটি চিঠিতে তাঁদের কাজের প্রশংসা করেছেন তিনি।   

চিঠিতে খামেনি বিশেষভাবে তুলে ধরেছেন অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের নিরলস পরিশ্রম এবং আত্মপ্রচারের প্রতি অনীহাকে। কমান্ডারের নিজের কাজ ও সহযোদ্ধাদের প্রচেষ্টা নিয়ে খুব বেশি না লেখার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অবদান সম্পর্কে নীরব থাকাই সৎ মানুষের স্বভাব। চিঠিতে তিনি লিখেছেন,  চিঠিতে বলা হয়, ‘আপনি আপনার এবং আপনার নিরহংকার সহযোদ্ধাদের অক্লান্ত পরিশ্রম নিয়ে খুব কমই লিখেছেন। সৎ মানুষের স্বভাব এমনই হয়ে থাকে।’ 

আরও পড়ুন: বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

শুধু প্রশংসাতেই থামেননি ইরানের সর্বোচ্চ নেতা। ধর্মীয় বিশ্বাসের প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, নিষ্ঠাবান মানুষের কাজের ফল অবশ্যই আল্লাহর কাছ থেকে প্রতিফল পাবে। ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে তাঁদের জন্য ভালবাসা, সম্মান, এবং বিজয় আসবে বলেও বার্তায় উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, ইরানের সামরিক  পরিকাঠামোয় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স একটি গুরুত্বপূর্ণ ইউনিট। ক্ষেপণাস্ত্র ও মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত এই বাহিনীকে ঘিরে আন্তর্জাতিক স্তরেও দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে। সেই প্রেক্ষাপটে বাহিনীর কমান্ডার ও সদস্যদের উদ্দেশে খামেনির হাতে লেখা প্রশংসাপত্র তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবে সামনে এসেছে।

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে