নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় বেনু রাজ্যে বন্দুকবাজের অতর্কিত হামলায। তাতেই প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন। আকস্মিক এই ঘটনার প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে ওটুকপো স্থানীয় সরকার এলাকার অন্তর্গত ওটুকপো-নোবি কমিউনিটিতে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সশস্ত্র ব্যক্তিরা রবিবার (১২ জুলাই) ভোর প্রায় ৩:৩০ থেকে ৪:৩০ এর মধ্যে গুলি চালায়। সকলে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে এলাকার বাসিন্দাদের সন্দেহ, হামলাকারীরা ফুলানি পশুপালক সম্প্রদায়ের সশস্ত্র সদস্য। বিক্ষোভকারীরা বারবার হওয়া হামলা থেকে কৃষি সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থতার জন্য সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোকে অভিযুক্ত করেছে। আইনশৃঙ্খলার অবনতি রুখতে নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি পর্যবেক্ষণে রাখছে। 

আরও পড়ুন: পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

স্থানীয় বাসিন্দারা অন্তত ১৮ জন নিহত হওয়ার কথা জানালেও বেনু রাজ্য পুলিশের মুখপাত্র উডেমে এডেট দাবি করেছেন, হামলায় আটজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।  উল্লেখ্য, বেনু রাজ্যে জমি, জল ও প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে দীর্ঘকাল ধরে স্থানীয় কৃষক সম্প্রদায় ও যাযাবর পশুপালকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলে আসছে।  সেই সূত্রে এই হামলা কিনা তা এখনও জানা যায়নি। স্থানীয় সরকার চেয়ারম্যান ম্যাক্সওয়েল ওগিরি জানিয়েছেন, দুই সপ্তাহ আগে স্থানীয় পশুপালক সমিতির চেয়ারম্যান হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, সেই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই এই পাল্টা হামলা চালানো হয়েছে। 

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১