পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

Share:

নিজস্ব প্রতিনিধি: পাসপোর্ট, ভিসা বা কোনও বৈধ পরিচয়পত্র ছাড়াই নেপালে ঢোকার চেষ্টা! রবিবার উত্তরপ্রদেশের মাইনিহা এলাকা থেকে নেপালে যাওয়ার চেষ্ট করেন জর্ডন ব্রাউন নামে ওই মার্কিন ব্যক্তি। ঘটনার পর জর্ডনের বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত। ধৃত ব্যক্তি নিজের নাম জর্ডান ব্রাউন বলে পরিচয় দিয়েছেন এবং তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা বলে দাবি করেছেন। তল্লাশিতে তার কাছ থেকে ৩১ হাজার ৪৬০ টাকা নগদ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার হলেও কোনও পাসপোর্ট, ভিসা বা বৈধ পরিচয়পত্র মেলেনি।

পুলিশি জিজ্ঞাসবাদে ব্রাউন জানান, তিনি পর্যটক ভিসায় থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে তার পাসপোর্ট হারিয়ে যায়। এরপর তিনি জলপথে শ্রীলঙ্কা যান এবং আবার সেখান থেকে জাহাজে চেপে চলে আসেন গোয়ায়।। তিনি আরও দাবি করেন, তিনি মার্কিন নৌবাহিনীর প্রাক্তন সদস্য এবং গত প্রায় সাত মাস ধরে গোয়ায় ছিলেন। মহারাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ জানান, গোয়া থেকে প্রথমে বেঙ্গালুরু এবং পরে সোনৌলি সীমান্তে পৌঁছে নেপালে প্রবেশের চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। কিন্তু বৈধ নথিপত্র না থাকায় জর্ডনকে গ্রেফতার করে সশস্ত্র সীমা বল। 

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বর্তমানে পুলিশ তার পরিচয়, নাগরিকত্ব এবং ভারতে প্রবেশ সংক্রান্ত সমস্ত দাবি যাচাই করছে। বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ এবং বিদেশি নাগরিক সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে অভিবাসন আইন ও বিদেশি আইনের ২১/২৩ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই গ্রেফতারিতে অনেকেরই মনে পড়ে যাচ্ছে কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের কথা। চলতি বছর মার্চ মাসে দমদম বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

কুবেরের ধনের হদিশ নিউটাউনে! উদ্ধার তিন ট্রলিভর্তি টাকা, গ্রেফতার ৭

২০০ বছরের ঐতিহ্যে নতুন প্রাণ, কেশরগড়ের রথযাত্রা পেল রাজ্যের ৫ লক্ষ টাকার অনুদান

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা ভুলতে বিশেষ খেলায় মেতেছেন নেইমার

রেলের ১০০০ হেক্টরেরও বেশি জমি বেদখল,রেল বোর্ড দিল দখলদারির তথ্য

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা