ইজরায়েলি চার মহিলা সেনা সদস্যকে মুক্তি দিল হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে হামাস ও ইজরায়েল দুপক্ষই। তাই এখন গাজায় চলছে যুদ্ধবিরতি।জোরকদমে চলছে বন্দি বিনিময় পর্ব।প্রায় ১৫ মাস পর হামাসদের ডেরা থেকে মুক্ত হয়ে ঘরে ফিরছেন ইজরায়েলের পণবন্দিরা।এবার অন্ধকার কাটিয়ে আলোর মুখ দেখতে পেলেন আরও চারজন ইজরায়েলি মহিলা সেনা।জানা যায় হামলার সময় গাজা সীমান্তে ওই ৪ মহিলা সেনা মোতায়েন ছিলেন তাঁরা।

শনিবার (২৫ জানুয়ারি) ইজরায়েলের ৪ মহিলা সেনার নাম প্রকাশ করেছে হামাস।লিরি আলবাগ, করিনা আরিয়েভ, ড্যানিয়েলা গিলবোয়া ও নামা লেভি নামে চার ইজরায়েলি যোদ্ধাকে আজ মুক্তি দিয়েছে হামাস। তাঁদের তুলে দেওয়া হয়েছে রেডক্রসের হাতে।সঙ্গে দেওয়া হয়েছে উপহার। এদিকে বন্দিদের নাম প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া তাঁদের পরিবারে।দীর্ঘদিন পর গাজা থেকে মুক্তি পেল তারা।

উল্লেখ্য, আজ থেকে এক সপ্তাহ আগেও হামাস আরও ৩ ইজরায়েলি বন্দিকে মুক্তি দিয়েছিল। তবে শুধু মুক্তি নয়, ঘরে ফেরা বন্দিদের হাতে একটি উপহারের থলিও দিল হামাসরা। বন্দি অবস্থায় থাকাকালীন বন্দিদের বিভিন্ন মুহূর্তের ছবি ছিল ওই উপহারের তালিকায়। গাজার মাটিতে যে দীর্ঘ সময় তাঁরা কাটিয়েছিলেন, ভালো মুহূর্তগুলি স্মৃতির পাতায় তুলে রাখতে এই উদ্যোগ নেয় হামাসরা। তাদের হাতে আঁকা ছবি সহ একটি থলেও দেওয়া হয়েছিল তাঁদের হাতে।

ভুলে যান স্যামসাং-এলজি, সস্তায় বাড়িতে নিয়ে আসুন এই সংস্থার স্মার্ট টিভি

আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি