ইজরায়েলের সঙ্গে আলোচনা প্রত্যাখান হামাসের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে নতুন করে আলোচনায় বসতে চেয়েছে ইজরায়েল। তবে হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান জানিয়েছেন,  তাঁরা এই আলোচনায় বসতে চান না।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মঙ্গলবার (২৮ মে) গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খবর ইজরাইলি মিডিয়ায় প্রকাশিত হয়। এসময় ইসরাইলের সঙ্গে এমন যুদ্ধবিরতির আলোচনার দরকার নেই বলে মন্তব্য করেন ওসামা হামদান।

শনিবার (২৫ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হামদান জানিয়েছেন, গাজা থেকে যত দ্রুত সম্ভব ইজরায়েলের সেনাদের প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।তিনি আরও জানান, চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়। কিন্তু ইজরায়েল এই প্রস্তাবে অন্য মত পোষণ করে। ইজরায়েলিরা রাজী হয় নি এতে। তাই হামাস যুদ্ধবিরতির জন্য ইজারায়েলের সঙ্গে আলোচনায় বসবে না।

হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা বলেন,  ‘ইজরায়েলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই। কারণ হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল; যা ইজরায়েল প্রত্যাখ্যান করেছে। তাই এই আলোচনার অর্থ হলো গাজায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইজরায়েলকে আরও সময় দেওয়া।’

উল্লেখ্য, ইজরায়েল হামাসকে যে নতুন প্রস্তাব দিয়েছে, তাতে গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কথা উল্লেখ নেই। বরং বলা হয়েছে, গাজায় কয়েক মাসের যুদ্ধবিরতির পর ইজরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে। তাতেই ইজরায়েলর দেওয়া সেই প্রস্তাব নাকচ করেছে হামাস। তাঁরা জানিয়েছে, তাঁরা স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়। অস্থায়ী যুদ্ধবিরতি তাঁরা চায় না।

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি