‘যুদ্ধবিরতি চান না’ ফের নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও ক্ষোভ উগরে দিলেন হামাস।  ‘নেতানিয়াহু মিথ্যেবাদী’ বলে জানান হামাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সামি আবু জুহরি।বুধবার (২৪ জুলাই) এক সাক্ষাৎকারে জুহরি জানিয়েছেন যে, ‘নেতানিয়াহুর বক্তব্য ছিল মিথ্যেয় ভরা।ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তাঁর সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে। শুধু তাই নয় তিনি আরও বলেন, গাজায় যুদ্ধ বিরতি চান না নেতানিয়াহু। তাই যুদ্ধবিরতি চুক্তিকে উপেক্ষা করে চলেছেন।’  

তিনি আরও জানান, ‘যেকোনো পক্ষ থেকে ইজরায়েলের সঙ্গে কোনো ধরনের জোট ‘শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ করা হবে।’

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ জানিয়েছেন, ‘গাজা যুদ্ধ শেষ হওয়ার পর ইজরায়েল ফিলিস্তিনি এই উপত্যকাটির পুনর্বাসনের দায়িত্ব নিতে চায় না। বরং নেতানিয়াহু বলেছেন, গাজার পরিচালনার দায়িত্ব ওই সব ফিলিস্তিনিদের হাতেই ছেড়ে দেওয়া উচিত, যারা ইজরায়েলকে ধ্বংস করতে চায় না।’ গাজায় শাসনক্ষমতা নিয়ে তিনি আরও জানান, ‘ফিলিস্তিনি জনগণ একমাত্র তাঁরাই সিদ্ধান্ত নেবেন কে তাঁদের শাসন করবেন।’

উল্লেখ্য, গত বছর (২০২৩) ৭ অক্টোবর থেকে গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় হামাস। প্রায় ১ হাজার ২০০ মানুষকে হত্যা করে। বন্দি করে নিয়ে যায় ২৫০ মানুষকে। অন্যদিকে এর পর থেকেই গাজায় সররকমের হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। গাজার অপর নাম হয়ে উঠেছে মৃত্যুপুরী।গাজায় লাশের সারি বেড়েই চলেছে।এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানিয়েছে, ইজরায়েলি আগ্রাসনের কারণে গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তাও পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা। শুধু শিশু নয় নারী, পুরুষ এবং বয়স্ক লোকজনদেরও অনাহারে থাকতে হচ্ছে।

নেই পর্যাপ্ত খাদ্য,জল, ও চিকিৎসা। এখন পর্যন্ত গাজায় ১৭ লক্ষ্যের বেশি মানুষ বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হয়েছে। শুধু তাই নয় দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত প্রায় সাড়ে তিন লক্ষ্য মানুষ মৃত্যুঝুঁকিতে রয়েছে। একদিকে ইজরায়েলি বাহিনী গাজায় ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে অন্যদিকে উচ্চ ঝুঁকিতে লক্ষ লক্ষ মানুষ।

আজকের রাশিফল: আটকে থাকা কাজ শেষ হবে, ভেবেচিন্তে করুন বিনিয়োগ

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি