সিন্ধুর জল বন্ধ করার প্রতিবাদে রাস্তায় পাকিস্তানি হিন্দুরা, উঠল মোদি বিরোধী শ্লোগান

Share:

নিজস্ব প্রতিনিধি, কোয়েট্টা: কাশ্মীরের পহেলগাঁওয়ে নৃশংস হত্যাযজ্ঞের প্রেক্ষিতে সিন্ধু জল চুক্তি রদ করার কথা জানিয়েছে মোদি সরকার। ফলে ২৪ কোটি পাকিস্তানির জীবন সঙ্কটের মুখে পড়েছে। পড়শি দেশের ওই সিদ্ধান্তের প্রতিবাদে এবার রাস্তায় নামলেন কোয়েট্টার হিন্দুরা। গতকাল বুধবার (৩০ এপ্রিল) হিন্দু সম্প্রদায়ের তরফে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল। ওই মিছিলে সামিল হয়েছিলেন হিন্দু পুরুষ ও মহিলারা। শুধু তাই নয়, মিছিল থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে শ্লোগানও ওঠে।

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকার এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে নিরীহ পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় পাকিস্তানি সন্ত্রাসবাদীরা। গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক সহ ২৮ জন। পাকিস্তানের মদতপুষ্ঠ জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ জড়িত। যদিও পরে ওই সংগঠন হামলার দায় অস্বীকার করেছে। ওই হামলার প্রেক্ষিতে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে দিল্লি। সিন্ধু জল চুক্তি বাতিলের পাশাপাশি আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে। গতকাল বুধবার পাক বিমানের জন্য আকাশপথও বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানিদের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে।

দিল্লির এমন পদক্ষেপের্ বিরুদ্ধে বুধবার কোয়েট্টায় পথে নেমেছিলেন হিন্দুরা। মিছিলের নেতৃত্বে ছিলেন বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু নেতা তথা বালুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য সঞ্জয় কুমার। মিছিল শেষে কোয়েট্টা প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় তিনি বলেন, ‘পহেলগাঁওকাণ্ডে প্রমাণ ছাড়াই পাকিস্তানের নাম জড়ানো হচ্ছে। একতরফা সিন্ধু জলচুক্তি রদ করে সাধারণ পাকিস্তানিদের মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হচ্ছে। মোদি সরকার ধর্মের রাজনীতি করছে। কিন্তু পাকিস্তানের হিন্দুরা সেই ফাঁদে পা দেবেন না। এ দেশের প্রতিটি হিন্দু পাকিস্তানকেই নিজের দেশ হিসাবে মনে করেন এবং সব ধরনের লড়াইয়ে পাকিস্তানের পাশেই থাকবে। ভারত যদি হামলা চালায় তাহলে পাকিস্তানের ১ কোটি হিন্দু পাক সেনার পাশে দাঁড়িয়ে বুক চিতিয়ে লড়বে।’

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান