এই মুহূর্তে




লিবিয়া উপকূলে ভয়াবহ দুর্ঘটনা, ৬৯ অভিবাসী বহনকারী নৌকা ডুবে ৪ জনের মৃত্যু, আরও হতাহতের আশঙ্কা

নিজস্ব প্রতিনিধি: লিবিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভাবাসী বহনকারী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে। নৌকাগুলি ডুবে যাওয়ার পর শনিবার (১৫ নভেম্বর) লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, বৃহস্পতিবার আল-খুমস উপকূলে দুটি নৌকার উল্টে যাওয়ার খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। দুটি নৌকার মধ্যে প্রথমটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন, আর দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জন ছিলেন। এর মধ্যে দুজন মিশরীয় এবং ৬৭ জন সুদানি নাগরিক ছিলেন। তাদের মধ্যে আটজন শিশু ছিল।

তবে প্রথম নৌকার ২৬ জন বাংলাদেশির মধ্যে ৪ জন মারা গিয়েছেন। কিন্তু তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে জরুরি উদ্ধারকারী দল বেঁচে যাওয়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। তবে দীর্ঘদিন ধরেই ত্রিপোলির উপকূলীয় এলাকা থেকে ইউরোপমুখী অনিয়মিত অভিবাসীদের যাতায়াত অব্যাহত রয়েছে। তাই ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময়ে এই যাতায়াত পথে নিয়মিত দুর্ঘটনা ঘটে থাকে। এই অবৈধ পথে অভিবাসীদের যাতায়াত নিয়ে ইউরোপীয় দেশগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। মূলত অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য জনপ্রিয় রুট হল লিবিয়া।

২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়েছে। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে। কিন্তু গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তাদের সঙ্গে অরাজকতা শুরু হয়েছে। তারা সেখানে ঠিকঠাক কাজ পায়না। এমনকি তারা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হয়ে থাকে। ইউরোপের দেশগুলি রাষ্ট্রীয় উদ্ধার অভিযান ধাপে ধাপে বন্ধ করায় সমুদ্রযাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। যার ফলে চলতি বছরে মধ্য ভূমধ্যসাগর দিয়ে গন্তব্যে যেতে গিয়ে এক হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাকে খুন করে ছেলে নিজেকে ছুরি দিয়ে রক্তাক্ত করল!‌ চ্যাটজিপিটির বিরুদ্ধে মামলা আদালতে, কেন?‌

থাইল্যান্ডের পার্লামেন্ট ভেঙে দিলেন প্রধানমন্ত্রী, কবে নির্বাচন?

ব্রিটেন জাদুঘর থেকে চুরি গেল ৬০০টি দুর্মূল্য সামগ্রী, রয়েছে দুর্লভ ভারতীয় শিল্পকর্মও

জেন-জি বিক্ষোভের মুখে আরও এক সরকারের পতন, ইস্তফা বুলগেরিয়ার প্রধানমন্ত্রীর

ইমরান ঘনিষ্ঠ পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রাক্তন প্রধানকে ১৪ বছরের জেল দিল সামরিক আদালত

সময়ের আগেই অফিসে আসতেন মহিলা কর্মী, তাঁকেই বরখাস্ত করে সংস্থা!‌ আদালত কর্মীর পাশে দাঁড়াল না কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ