ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: যত সময় যাচ্ছে মধ্যপ্রাচ্যে ততই বাড়ছে উত্তাপ। ইরান-আমেরিকার সংঘাত তো লেগেই রয়েছে। এবার লোহিত সাগরে সৌদি আরবের মালিকানাধীন দুটি বিশাল তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ ক্রুজ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠী।  তাদের দাবি, জাহাজ দুটি গোষ্ঠীটির সম্প্রতি ঘোষিত সামুদ্রিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল। এক বিবৃতিতে হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এই হামলার কথা জানিয়েছেন।  

ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্স জানিয়েছে, হুথিদের হামলায় তেলবাহী ট্যাঙ্কারের জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সৌদি পাবলিক ট্রান্সপোর্ট অথরিটির দেওয়া তথ্যের কথা উল্লেখ করে সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, লোহিত সাগর দিয়ে যাওয়া ‘এনসেলিয়া’ ট্যাঙ্কারটিতে হামলা চালানো হলে জাহাজের সামনের অংশে আগুন ধরে যায়। তবে জাহাজের সব নাবিক ও ক্রু সদস্য নিরাপদে আছেন বলে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: ‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান যখনই হরমুজ প্রণালিতে কোনও জাহাজের ওপর ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো যন্ত্র বা অস্ত্র দিয়ে গুলি চালাবে, আমেরিকা বোমা মেরে একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেবে।’ পাল্টা উত্তরে ইরান জানান আমেরিকা যেমন ব্যবহার করবে ইরান তার পাল্টা জবাব দেবে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ   লিখেছেন, “আমাদের প্রতিরক্ষা নীতি সুস্পষ্ট, যেমন কর্ম তেমন ফল। আমাদের  পরিকাঠামোসহ ইরানের বিরুদ্ধে যেকোনও আগ্রাসন  শক্তিশালী ও চূড়ান্ত জবাব দিতে বাধ্য করবে।’ 

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমের টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

কলকাতায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি, দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা

‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ