‘তেহরান না পারলে অন্য কোনও দেশকেও তেল বিক্রি করতে দেব না’, হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অশান্ত মধ্যপ্রাচ্য। নতুন করে একে অপরের উপর হামলা শুরু করেছে আমেরিকা ও ইরান। এর মধ্যেই এবার আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলিকে তেল সরবরাহ নিয়ে চরম হুঁশিয়ারি  দিল ইরান।  পার্লামেন্টের স্পিকার  মহম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘ইরান যদি তেল বিক্রি করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের আর কোনও দেশও তেল বিক্রি করতে পারবে না।’  তাঁর এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আবার তেলের দাম বৃদ্ধির আশঙ্কা করছে। 

বাঘের গালিবফ সতর্ক করে বলেছেন, তেহরান হরমুজ প্রণালির পরিস্থিতিকে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরতে দেবে না। তিনি বলেন, এই অঞ্চলে মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপরই  হরমুজের নিরাপত্তা নির্ভর করছে।  তাঁর কথায়, ‘ইরানকে তার অপরিশোধিত তেল বিক্রি করতে না দেওয়া হলে, ইরান কোনো উপসাগরীয় দেশকেও তাদের তেল বিক্রি করতে দেবে না।’ সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, হরমুজ প্রণালিতে জাহাজে হামলা চলতে থাকলে ইরানের গুরুত্বপূর্ণ পরিকাঠামো, যেমন সেতু বা বিদ্যুৎকেন্দ্র, লক্ষ্য করে হামলা চালানো হবে। সেই হুঁশিয়ারির জবাব দিতেই ইরানের এই কড়া অবস্থান বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।  

গালিবাফ বলেছেন, ইরানের নিরাপত্তা ও অর্থনীতিকে যদি লক্ষ্য করে হামলা চালানো হয়, তবে গোটা অঞ্চলের বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাঁর দাবি, ইরানকে একঘরে করার চেষ্টা সফল হবে না এবং প্রয়োজনে এমন পদক্ষেপ নেওয়া হবে যাতে পুরো অঞ্চলের তেল রপ্তানি বাধাগ্রস্ত হয়।  বিশেষজ্ঞদের মতে, ইরানের এই হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে। কারণ মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ তেল রপ্তানি হয় হরমুজ প্রণালি দিয়ে। তেল রপ্তানি বন্ধ হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে এবং তার প্রভাব পড়তে পারে বহু দেশের অর্থনীতিতে। 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি