‘এই যন্ত্রণা কীভাবে সহ্য করা যায়?’, গাজার শিশুমৃত্যুতে ভেঙে পড়লেন প্যালেস্টাইনের রাষ্ট্রদূত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  প্যালেস্টাইন ও ইজরায়েলের মধ্যে চলা ঘাত প্রতিঘাতের কথা সারা বিশ্ব আজ জানে। একসময় ইজরায়েলের উপর অকথ্য অত্যাচার চালিয়েছিল প্যালেস্টাইন। সেই শোধ আজ তারা নিয়েছে। ইজরায়েলের ছোঁড়া একের পর এক ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়ে গিয়েছে প্যালেস্টাইনের গাজা। এই নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভাষণ দেওয়ার সময় সেখানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর গাজায় চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনি শিশুদের ‘অসহনীয়’ দুর্ভোগের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

মনসুরের বিবরণে উঠে এসেছে ডাঃ আলা আল-নাজ্জারের ঘটনা। তিনি ইজরায়েলি হামলায় নিজের ১০ সন্তানের মধ্যে নয়জনকে হারিয়েছেন। শিশুগুলিকে দ্বগ্ধ, মৃত অবস্থায় মায়ের কর্মস্থল হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তখন আলা হাসপাতালে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। তিনি জানতেনও না তাঁরই সন্তানদের দ্বগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

মনসুর গাজায় ভয়ঙ্কর ছবির বর্ণনা দিয়ে বলেছেন, “অনাহারে একের পর এক শিশু মারা যাচ্ছে। মায়েরা মৃত সন্তানদের দেহ আঁকড়ে বসে থাকেন, তাদের মাথায়হাত বুলিয়ে দেন, কথা বলেন, সন্তানদের জীবন রক্ষা করতে না পাড়ার জন্য ক্ষমা চান। এসব দৃশ্য সহ্য করা যায় না। এই দুঃখ কেউ কীভাবে সহ্য করতে পারে?”

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কথা বলতে গিয়ে গলা কেঁপেছে তাঁর। আবেগে আপ্লুত হয়ে মনসুর বলেছেন, “আমার নাতি-নাতনি আছে। আমি জানি পরিবারের কাছে তারা কতখানি। ফিলিস্তিনিদের দুর্দশা প্রত্যক্ষ করেও যখন বিশ্ব নীরব, তখন কোনও সাধারণ মানুষের পক্ষে এ যন্ত্রণা সহ্য করা সম্ভব নয়।”

তাঁর আরও সংযোজন, “অগ্নিশিখা এবং ক্ষুধা ফিলিস্তিনি শিশুদের গ্রাস করছে। এই কারণেই আমরা এত ক্ষুব্ধ। সর্বত্র ফিলিস্তিনিরা রয়েছে, আমাদের ১ কোটি ৪০ লক্ষ জনগণের মধ্যে, দখল করা অঞ্চলে, প্রবাসীদের মধ্যে, শরণার্থী শিবিরে। আমরা আমাদের শিশুদের ভালবাসি। আমরা আমাদের জনগণকে ভালবাসি। আমরা তাদের এই ট্র্যাজেডি এবং এই বর্বর আক্রমণের মধ্য দিয়ে যেতে দেখতে চাই না।”

 

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর ইসরায়েল গাজায় একটি সামরিক অভিযান শুরু করে। হামাস আক্রমণে ইজরায়েলে ১,২০০ জন নিহত এবং ২৫০ জনেরও বেশি লোককে বন্দি করা হয়েছিল। তারপরেই প্যালেস্টাইনে আক্রমণ শুরু করে ইজরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রকের মতে, ইজরায়েলি অভিযানে ৫৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

উইকএন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান? ঘুরে আসুন হুগলির এই জায়গাগুলিতে, রইল সম্পূর্ণ গাইড

ফ্রিজ ছাড়াই মাসের পর মাস ভাল থাকে ডালিম! ইরাকের মাটির পাত্রের রহস্য কতটা সত্যি?

ভারতে লঞ্চ হতে চলেছে Motorola Edge Neo,জেনে নিন দাম ও ফিচার

মাইগ্রেনের ব্যথায় নাজেহাল? রোজকার ৪ অভ্যাসেই বাড়ছে এই সমস্যা

চিকেন-মটনকে হার মানাবে, বানিয়ে ফেলুন মটরশুঁটির কাবাব, কীভাবে বানাবেন এই লোভনীয় পদ?

নতুন জীবন শুরুর আগে জানুন সঙ্গীর স্বাস্থ্যকথা! এই ৫টি রক্ত পরীক্ষা অপরিহার্য

‘রাজীবের মৃত্যুর পর রাহুল-প্রিয়াঙ্কাই আমার বাবা-মা হয়ে উঠেছিল’, আবেগে ভাসলেন সোনিয়া

কর্মজীবন ও অর্থভাগ্যে বড় ধাক্কা!দ্বাদশ যোগে সতর্ক থাকুন এই ৩ রাশি

‘নিয়োগের সঙ্গে কোনও রাজনৈতিক ব্যক্তির যোগ থাকবে না,’ জানালেন মুখ্যমন্ত্রী

‘কার নির্দেশে এসআইআর,’ সুপ্রিম কোর্টে ৪৮ টি প্রশ্ন জমা ইন্ডিয়া জোটের

জম্মু-কাশ্মীরে বড় সাফল্য, এনকাউন্টারে নিকেশ কুলগাঁও হামলার মূল চক্রী লতিফ ভাট

কৃষ্ণনগরের বুড়িমার মহাভোগ পেতে কি করবেন? কবে-কখন শুরু প্রসাদ বিতরণ, জানুন সবটা

ছটপুজোয় দিদার বাড়ি এসে ফেরা হল না, বালুরঘাটে জলে তলিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরীর

‘হয়ত বেঁচে ফিরব না’, জেল থেকে পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের চিঠি লিখলেন ইমরান খান