আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার উপসাগরীয় উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী হারিকেন ইসাইয়াস। সূত্রের খবর,  ফ্লরিডার ডেস্টিনের কাছে স্থলভাগে আছড়ে পড়ে এই ঘূর্ণিঝড়। ঝড়ের দাপটে ফ্লরিডা ও আলাবামার বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। উপকূলবর্তী বহু বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রের খবর , স্থলভাগে আছড়ে পড়ার আগে ইসাইয়াস তৃতীয় শ্রেণির হারিকেনে পরিণত হয়েছিল। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ১৮৫ কিলোমিটার ছুঁয়েছিল। পরে স্থলভাগে প্রবেশের সময় এটি দ্বিতীয় শ্রেণির হারিকেনে পরিণত হয়। ঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় সমুদ্রের জলস্তর স্বাভাবিকের তুলনায় প্রায় ২.৭ মিটার পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টির জেরে হড়পা বান ও আকস্মিক বন্যার সম্ভাবনাও রয়েছে। পরিস্থিতির মোকাবিলায় ফ্লরিডা ও আলাবামার একাধিক এলাকায় জরুরি সতর্কতা জারি করা হয়েছে। বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। ঝড়ের প্রভাবে ইতিমধ্যেই লক্ষ লক্ষ ব্যারেল তেল উত্তোলন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

উপসাগরীয় অঞ্চলের একাধিক তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থলভাগে প্রবেশের পরে ইসাইয়াসের শক্তি কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তবে ভারী বৃষ্টি, বন্যা এবং ঝোড়ো হাওয়ার বিপদ থেকে যাচ্ছে। তাই বাসিন্দাদের প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মাত্র ১ টাকায় মিলবে পোলাও-মিষ্টি, চালু হচ্ছে ‘আহার ক্যান্টিন’, কারা পাবেন এই সুবিধা?

যন্তর মন্তরে সিজেপি-র ‘যুদ্ধং দেহি’ কর্মসূচি, নিরাপত্তায় মুড়ে ফেলা হল দিল্লি, কী হতে চলেছে ?

বাজার কাঁপাতে আসছে Samsung Galaxy S27 সিরিজ, কত দাম হবে?

পুজোয় বৃষ্টির ভ্রুকুটি! ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ?

সুজুকির নতুন ধামাকা! ২ লাখে ম্যাট গ্রে লুকে বাজারে Suzuki V-Strom!

জম্মু-কাশ্মীরে গুলিবিদ্ধ হয়ে CISF জওয়ানের মৃত্যু, তদন্তে পুলিশ

মুর্শিদাবাদের ‘কোদাখাকি’ দুর্গাকে প্রথম ভোগ নিবেদন করে মুসলিম পরিবার

সারাদিন ল্যাপটপে কাজ করছেন? সুস্থ থাকতে মেনে চলুন এই ৩ উপায়

হোপ-রাদারফোর্ডের তাণ্ডব, ৯ বল বাকি থাকতেই জয়ী ক্যারিবীয়রা

‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি’, দেখা করে বেরিয়ে এসে দাবি রাহুলের

ক্যারিবীয় বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দিয়ে ২৪৯ রান তুললেন শ্রেয়সরা

আমেরিকার উপকূলে আছড়ে পড়ল হারিকেন ‘ইসাইয়াস’, সরানো হচ্ছে বাসিন্দাদের

যাত্রী সেজে ক্যাব ভাড়া করে চালককে খুন! গ্রেফতার তিন দুষ্কৃতী

প্রথম ভোটে নেমেই জামানত বাজেয়াপ্ত ঋতব্রত শিবিরের প্রার্থীদের