ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চলাকালীন ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ওয়াশিংটন যে সিদ্ধান্ত নেবে, তা মেনে চলতে হবে ইজরায়েলকে। একইসঙ্গে তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওর (নেতানিয়াহুর) কোনও বিকল্প নেই। সব সিদ্ধান্ত আমিই নিই। নেতানিয়াহু সিদ্ধান্ত নেয় না।’ এদিকে মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে নেতানিয়াহুকে ফোন করে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পাল্টা হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘ইরানের সঙ্গে একটি ইতিবাচক চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে সামরিক পদক্ষেপ সেই প্রচেষ্টাকে বাধা দিতে পারে।’

আরও পড়ুনঃ ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, ইরানের সাম্প্রতিক হামলা তাঁর অবস্থান পরিবর্তন করেনি। তাঁর কথায়, ‘এটি আলোচনার ওপর কোনও প্রভাব ফেলবে না। চুক্তি হলে হবে, না হলে হবে না। তবে এই হামলা সেই সিদ্ধান্তকে প্রভাবিত করবে না।’ তবে সম্ভাব্য চুক্তি ভেস্তে গেলে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিতও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রয়োজনে সামরিক অভিযান কিংবা ইরানের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত রাখা হতে পারে। এরই মধ্যে গত সপ্তাহে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে হওয়া এক উত্তপ্ত টেলিফোন কথোপকথন নিয়েও জোর চর্চা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, ওই ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুর সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। যদিও ট্রাম্প ফোনালাপের বিষয়টি স্বীকার করেছেন, তবে এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য

কালীঘাটে দুটি বাড়ির নথি চেয়ে অভিষেকের বাবাকে তলব পুরসভার