‘কোনও ভুল করিনি’ জামিনে মুক্তির পরে হুঙ্কার ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, আটলান্টা: ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পেয়েই গর্জে উঠলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগার থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিচারের নামে প্রহসন চলছে। আমরা বা আমি কোনও ভুল করিনি। শুধু মাত্র আগামী প্রেসিডেন্ট নির্বাচনে যাতে না লড়তে পারি তার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন ও ডেমোক্র্যাটরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন। কিন্তু সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বিজয়ী হব।’

গতকাল বৃহস্পতিবার ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ফলাফলে  হস্তক্ষেপের অভিযোগে গ্রেফতার করা হয় ডোনাল্ড ট্রাম্পকে। জর্জিয়ার ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণের সময়ে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও মাত্র ২০ মিনিট তিনি কারাগারে বন্দি ছিলেন। পরে ২ লাখ ডলারের ব্যক্তিগত মুচলেকায়  তাঁকে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে চলতি বছরে দু’বার গ্রেফতার হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। গত এপ্রিলে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ দেওয়ার অভিযোগে ম্যানহাটন আদালত চত্বরে গ্রেফতার করা রিপাবলিকান নেতাকে।

মুক্তি পাওয়ার পরে আটলান্টার উদ্দেশে রওনা হন রিপাবলিকান নেতা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিচারের নামে প্রহসন চলছে। এখন যেটা হচ্ছে, সেটাই সত্যিকারের নির্বাচনে হস্তক্ষেপ। একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হচ্ছে। আমি পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য প্রচার চালাচ্ছি। সেই প্রচারে বাধা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।’

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার