ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শান্তি চুক্তি স্বাক্ষরের পরেও পশ্চিম এশিয়ার উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননে ইজরায়েল লাগাতার হামলা চালানোর কারণে ফের হরমুজ প্রণালি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।  এবার ইরানের যুদ্ধ বন্ধে চলমান আলোচনা ব্যর্থ হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে টোল বসানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা এতদিন  রক্ষাকর্তার ভূমিকা পালন করেছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের এই বার্তায় শুরু হয়েছে নতুন চর্চা। 

শনিবার গভীর রাতে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপাতত ৬০ দিনের যুদ্ধবিরতি ও আলোচনার সময়সীমায় হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজের উপর কোনও টোল থাকবে না। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি আমেরিকা–ইরান চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে না পারে, তা হলে আমেরিকা নিজেই টোল আরোপের বিষয়টি বিবেচনা করতে পারে।’ এই টোল বসানোর কারণ হিসেবে তিনি বলেছেন, ‘এটি হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর জন্য অতীত, বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তা সেবার মূল্য।’

 ট্রাম্প তাঁর পোস্টে আমেরিকাকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’ বা অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের দেশগুলোকে নিরাপত্তা দিয়ে আসছে মার্কিন বাহিনী। এই সুরক্ষার পেছনে ওয়াশিংটনের যে বিপুল অর্থ খরচ হচ্ছে, তা  আদায় করতেই এই টোল আরোপের পরিকল্পনা করা হচ্ছে। যদিও  ইরানের হরমুজ প্রণালি বন্ধের দাবি নিয়ে ট্রাম্প সরাসরি কোনও মন্তব্য করেননি। অন্যদিকে,  ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) লেবাননে ইজরায়েলি কর্মকাণ্ড এবং যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষায় আমেরিকার ব্যর্থতার কথা উল্লেখ করে জাহাজগুলোকে কৌশলগত এই জলপথ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছে।  

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড