আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোনও অবস্থায় ইস্তফা দেব না, হুঙ্কার ছাড়লেন ইমরান খান

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: হাতে আর ৪৮ ঘন্টাও নেই। তার পরেই জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হবে তাঁকে। কিন্তু তাতে মোটেও ঘাবড়াচ্ছেন না পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বরং বুধবার আত্মপ্রত্যয়ী কণ্ঠে বলেছেন, ‘যে কোনও পরিস্থিতির মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু কোনও চাপের কাছে মাথা নোয়াব না। কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব না। আমি ক্রিকেটার ছিলাম। বাইশ গজে যেমন শেষ বল পর্যন্ত লড়ে যেতাম, রাজনীতির ময়দানেও তেমনই শেষ মুহুর্ত পর্যন্ত লড়ে যাব।’

আগামী ২৫ মার্চ শুক্রবারই জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হতে হচ্ছে পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে। ইতিমধ্যেই দেশের ক্ষমতা থেকে শত্র শিবিরের প্রধান সেনাপতিকে সরাতে হাত মিলিয়েছে দেশের প্রধান বিরোধী দলগুলি। শুধু তাই নয়, নতুন সরকারে কে প্রধানমন্ত্রী হবেন এবং কে প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন, তাও চূড়ান্ত করে ফেলেছেন বিরোধী নেতারা। সময় যত গড়াচ্ছে ততই হেরে যাওয়ার সঙ্কেত পেয়ে ইমরান খানের পাশ থেকে সরে দাঁড়াচ্ছেন তাঁর নিজের দলেরই সাংসদরা।

গত কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছে, ইসলামি দেশগুলির (ওআইসি) বিদেশ মন্ত্রীদের সম্মেলনের পরেই প্রধানমন্ত্রীর কুর্সি থেকে ইমরান খানকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন দেশের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। যদিও বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সব জল্পনা উড়িয়েছেন পাক প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি বলেন, ‘লড়াই আমার রক্তে। বিরোধী নেতারা অনেক দাবি করছেন। যার কোনও ভিত্তি নেই। একটা কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, কোনও চাপের কাছে মাথা নুইয়ে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব না। কিছু সুবিধাবাদী আর স্বার্থান্বেষীদের দেশের কোটি-কোটি মানুষকে পণবন্দি করার সুযোগ দেব না।’

Published by:

Share Link:

More Releted News:

ইয়েমেন উপকূলে তেলভর্তি জাহাজ ছিনতাই করে সোমালিয়ায় নিয়ে গেল জলদস্যুরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ফ্রান্স, ফের জানিয়ে দিলেন ফরাসি বিদেশমন্ত্রী

ইরানে জেলের মধ্যে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, নেওয়া হল হাসপাতালে

এশিয়ার আট দেশের ১৬ টি মার্কিন ঘাঁটিতে বিধ্বংসী হামলা ইরানের

চার পায়ে হাঁটছে ‘এলন মাস্ক’ সহ বিশ্বের ধনকুবেররা, বার্লিনে প্রযুক্তির চমকে হতবাক সবাই

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা, নেপথ্যে কোন কারণ?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ