দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইমরান খান অতীত। তাঁকে ভুলে এবার নতুন ইনিংস শুরু করলেন ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। কয়েকদিন আগেই জানা গিয়েছিল আইরিশ ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলির সঙ্গে বিয়ে করতে চলেছেন জেমিমা। এবার নিজেদের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন লেখিকা তথা অভিনেত্রী জেমিমা। সেই ছবিতে দেখা গিয়ে বিয়ের মণ্ডপে নিজের দুই ছেলের সঙ্গে হাতে হাত রেখে হাঁটছেন ইমরানের প্রাক্তন স্ত্রী।

গত ১২ সেপ্টেম্বর গোপনে বিয়ে সারেন জেমিমা গোল্ডস্মিথ ও ব্যবসায়ী ক্যামেরন ও’রাইলি। নিকট আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতেই চুপিসারে বিয়েটা সেরেছেন দুজনে। নিজের ইনস্টাগ্রামে প্রোফাইলে বিয়ের ছবি পোস্ট করে জেমিমা বিয়ের দিনটিকে যাঁরা বিশেষ করে তুলতে সাহায্য করেছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি এও জানান যে, তাঁর দুই ছেলে, সুলেমান ও কাসিম খান তাঁকে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে গিয়েছিল। সুলেমান ও কাসিম জেমিমার প্রথম পক্ষ অর্থাৎ প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের ছেলে।

আরও পডুন: অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

জেমিমা তাঁর সৎ কন্যা টাইরিয়ান হোয়াইটকেও ধন্যবাদ জানান ‘মেইড অফ অনার’-এর ভূমিকা পালন করার জন্য। এডি ও এলিজার পাশাপাশি ক্যামেরনের দুই মেয়ে সাশা ও তারা ও’রাইলি, জেমিমার কনেযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। জেমিমার শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, নবদম্পতি বিয়ের অনুষ্ঠানে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ করছেন। বিবাহের পরে সংবর্ধনা অনুষ্ঠানে বেরি দিয়ে সাজানো একটি ওয়েডিং কেকও ছিল। পরে জেমিমা কাঁধের কাছে কুঁচি দেওয়া একটি সাদা মিনি ড্রেস পরে নেন। সঙ্গে সেই কেক কেটে বিয়ে উদযাপন করেন।

প্রয়াত আইরিশ-অস্ট্রেলিয়ান ব্যবসায়ী স্যার অ্যান্থনি ও’রাইলির ছেলে ক্যামেরন ও’রাইলি। ব্যক্তিগত ইকুইটি প্রতিষ্ঠান ‘বেয়ার্ড ক্যাপিটাল’ (Bayard Capital) চালু করার আগে তিনি তাঁর বাবার মিডিয়া সংক্রান্ত ব্যবসাগুলিতে কাজ করতেন। জেমিমা এর আগে প্রাক্তন পাক ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে বিয়ে করেছিলেন। ১৯৯৫ সালে, যখন তাঁর বয়স ছিল ২১ বছর, তখন তাঁদের বিয়ে হয় এবং পরবর্তীতে তাঁরা পাকিস্তানে চলে যান। নয় বছরের দাম্পত্য জীবনের পর ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। ইমরান ও জেমিমার দুটি ছেলে সুলেমান ও কাসিম খান।

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড