অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রক্ষকই ভক্ষক। খামারবাড়িতে বন্দি করে বন্দুক দেখিয়ে এক ২২ বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল বিজেপির প্রাক্তন বিধায়ক নরেন্দ্র পাওয়ারের বিরুদ্ধে। ওই অপকর্মে জড়িত অন্যজন হলেন বরখাস্ত হওয়া পুলিশ কনস্টেবল শৈলেশ পাতিল। ইতিমধ্যেই দুজনের বিরুদ্ধে জমা পড়া অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। গণধর্ষণের ঘটনায় নাম জড়ানোর বিষয়টি জানাজানি হতেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন অভিযুক্ত বিজেপি বিধায়ক।

পাড়গা থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতা তরুণী জানিয়েছেন, ‘স্বামীর সঙ্গে তাঁর বিবাদ চলছিল। বিষয়টি মিটমাট করার জন্য কল্যাণ পশ্চিম কেন্দ্রের প্রাক্তন বিধায়ক নরেন্দ্র পাওয়ার তাঁকে নিজের অফিসে ডেকে পাঠান। এরপর ১৩ সেপ্টেম্বর তিনি পাওয়ারের অফিসে যান। তখন প্রাক্তন বিধায়ক ও তাঁর সহযোগী শৈলেশ পাতিল তাঁকে নিজেদের গাড়িতে করে থানে জেলার ভিওয়ান্দি তালুকের বাপগাঁওয়ের একটি ব্যক্তিগত খামারবাড়িতে (ফার্মহাউস) নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর বন্দুক দেখিয়ে তাঁকে হুমকি দেন এবং জোর করে মদ্যপান করান। এরপর পাওয়ার ও শৈলেশ পাতিল পালাক্রমে তাঁকে ধর্ষণ করেন। রাত ২টার দিকে পাওয়ার সেখান থেকে চলে যান। এরপর পাতিলও ওই নারীকে যৌন নির্যাতন করেন। কয়েকবার ধর্ষণের পর ভোর চারটের দিকে পাতিলের খামারবাড়ির এক তত্ত্বাবধায়ক তাঁকে তাঁর বাড়িতে পৌঁছে দেন।’

নির্যাতিতা তরুণী আরও জানিয়েছেন, ‘ভয়াবহ অভিজ্ঞতার পর গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) স্থানীয় কংগ্রেস পুরপিতা কাঞ্চন কুলকার্নির কাছে যান এবং তাঁকে পুরো ঘটনাটি জানান। নির্যাতিতা সাহায্যের আবেদন করেন। তিনি যৌন নির্যাতনের প্রমাণও দেখান, যার মধ্যে হোয়াটসঅ্যাপ চ্যাট ও ভিডিও রয়েছে। এরপর কুলকার্নি ওই রাতেই নির্যাতিতাকে সঙ্গে নিয়ে পড়গা থানায় যান এবং অভিযোগ দায়ের করেন।’ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নিজের সঙ্গে ঘটা ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে নির্যাতিতা তরুণী বলেন, ‘প্রাক্তন বিধায়ক নরেন্দ্র পাওয়ার আমায় আশ্বাস দিয়েছিলেন স্বামীর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে দেবেন। সেই কথায় বিশ্বাস করে আমি ঠকে গেলাম। আমার সঙ্গে যে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে, তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। পুলিশ মামলা নথিভুক্ত করেছে। আমি চাই না অন্য কোনও অসহায়  নারী এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাক। যেহেতু এই দুজনেই অভ্যাসগত অপরাধী, তাই আমি নিরাপত্তারও দাবি জানিয়েছি।’

শিন্ডে গোষ্ঠীকে শিবসেনার প্রতীক বরাদ্দ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে নির্বাচন কমিশন

ত্রাণ শিবিরে ২৫ জনের অস্বাভাবিক মৃত্যু নিয়ে মণিপুর সরকারকে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের

দুই ছেলের হাত ধরে বিয়ের মণ্ডপে ইমরানের প্রাক্তন স্ত্রী জেমিমা, সমাজমাধ্যমে দিলেন ছবি

সৌরভের বায়োপিকের শুটিং করেই বিপাকে কাউন্টি দল! পিচ নষ্টের অভিযোগে পেতে হল শাস্তি

​মেয়ের টিউশন দিদিমণির সঙ্গে অশালীন আচরণ! গ্রেফতার অভিযুক্ত আইনজীবী বাবা

‘প্রকৃত বিশ্বকর্মারা তৃণমূলকে বাংলা থেকে সরিয়ে দিয়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

পুজোর মাসে আরও ১ লক্ষ পড়ুয়ার পাতে ইসকনের মিড ডে মিল, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

অপহরণের পর বন্দুক দেখিয়ে ২২ বছরের তরুণীকে গণধর্ষণ! নাম জড়াল প্রাক্তন বিজেপি বিধায়কের

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

‘এটা রুচিসম্মত নয়’, ‘মির্জাপুর’-এর নির্মাতাদের তিরস্কার দিল্লি হাইকোর্টের, কিন্তু কেন?

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী