‘মৃত্যু গুজবের’ মধ্যেই আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে বোন উজমা খানকে দেখা করার অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: চাপের মুখে নতিস্বীকার করল শাহবাজ শরিফ সরকার। আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বোন উজমা খানকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি পাওয়ার পরেই জেলের ভিতরে প্রবেশ করেছেন ইমরানের বোন। প্রিয় নেতার শারীরিক অবস্থার সর্বশেষ খবর পেতে জেলের বাইরে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতা-কর্মীরা।

২০২২ সালে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান। ক্ষমতা হারানোর পরেই একের পর এক মিথ্যা মামলায় তাঁকে ফাঁসিয়ে দিয়েছে শাহবাজ শরিফের সরকার। ২০২৩ সালের অগস্ট থেকে আদিয়ালা জেলে বন্দি ৭২ বছর বয়সী রাজনেতা। তোশাখানা মামলার পাশাপাশি কূটনৈতিক তারবার্তা ফাঁসের অভিযোগে ১০ বছর এবং আল-কাদির ট্রাস্টের সঙ্গে সম্পর্কিত একটি পৃথক দুর্নীতি মামলায় ১৪ বছর জেলের সাজা ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশ থাকা সত্বেও গত কয়েক সপ্তাহ পরিবারের সদস্য ও দলের নেতাদের ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়নি আদিয়ালা জেল কর্তৃপক্ষ। ফলে গুঞ্জন ছড়িয়েছে, হয়তো জেলের ভিতরেই প্রাক্তন প্রধানমন্ত্রীকে হত্যা করা হয়েছে। ওই জল্পনার মূল কারণ হল, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ইমরান খানের শত্রুতা। প্রধানমন্ত্রী থাকাকালীন চুরি আর দুর্নীতির দায়ে মুনিরকে গুরুত্বপূর্ণ পদ থেকে হটিয়ে দিয়েছিলেন পিটিআই সুপ্রিমো। দাবানলের মতো ছড়িয়ে পড়া গুজবের মধ্যেই আদিয়ালা জেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘সুস্থ রয়েছেন ইমরান খান।’ যদিও কেন তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না, তা নিয়ে মুখ খোলেনি। ইতিমধ্যেই ভাইয়ের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমরানের বোন আলিমা খান।

সপ্তাহে দু’বার করে পরিবারের সদস্যদের প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আদিয়ালা জেল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিল ইসলামাবাদ হাইকোর্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই পরিবারের সদস্যরা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করতে ব্যর্থ হয়েছেন। সমাজমাধ্যমেও দাবানলের মতো গুজব ছড়িয়েছে, আর বেঁচে নেই প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুর খবর ধামাচাপা দিতেই পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হচ্ছে না। ওই গুজবের প্রেক্ষিতে মুখ খুলেছে আদিয়ালা জেল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘জেলে সুস্থই রয়েছে ইমরান খান।’ কিন্তু তা বিশ্বাস করতে চাইছেন না পাকিস্তান তেহরিকে ইনসাফের নেতারা। গত কয়েকদিন ধরেই জেলের বাইরে অবস্থান-বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা। ইমরান খানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে ইসলামাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সহ অন্যান্য নেতারা। আদিয়ালা জেলের সুপার আবদুল গফুর আঞ্জুম, দেশের অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক মুহাম্মদ খুররম আঘা-সহ অন্যান্যদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ইমরানের বোন আলিমা খান।

প্রিয় নেতার শারীরিক অবস্থা নিয়ে লুকোচুরির প্রতিবাদে ইতিমধ্যেই বিক্ষোভে নেমেছেন পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। শেষ পর্যন্ত জেল বন্দি ইমরানের সঙ্গে তাঁর বোন উজমা খানুমকে দেখা করার অনুমতি দেওয়া হয়েছে।

 

গেরুয়া নয়, নীল-সাদার বদলে নতুন রঙের প্রলেপ নবান্নে!

ছটপুজোয় নাক থেকে সিঁথি পর্যন্ত সিঁদুর পরেন কেন মহিলারা? জানুন বিশেষ মাহাত্ম্য

টালিগঞ্জে ছটের অনুষ্ঠানে যেতেই এনসিপিআই সাংসদ মালা রায়কে ঘিরে ‘চোর স্লোগান’

একই ধরনের রান্না খেয়ে অরুচি? বানিয়ে ফেলুন মাশরুম পেপার ফ্রাই, রইল রেসিপি

ভাইকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ দিদি, বেঘোরে প্রাণ হারালেন মহিলা

‘পুলিশকে হুমকি দিয়ে অভিষেক নিজের বিপদ বাড়াচ্ছেন,’ দাবি দিলীপের

কচুরি ভুলে যাবেন, সবুজ মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু হালুয়া

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি