দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করায় শাহবাজ শরিফকে ধন্যবাদ ইমরানের

বৃহস্পতিবারই ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবির দেশত্যাগের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফ প্রশাসন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: সস্ত্রীক তাঁর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফ প্রশাসন। আর ওই সিদ্ধান্তের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার এক টুইটে তিনি লিখেছেন, ‘ইসিএলে (উড়ান নিষেধাজ্ঞার তালিকা) আমার নাম থাকায় সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বিদেশে যাওয়ার কোনও পরিকল্পনা নেই। কেননা, আমার বিদেশে সম্পত্তি-ব্যবসা যেমন নেই, তেমনই কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও নেই। যদি সত্যি ছুটি কাটানোর জন্য সময় মেলে এবং কোথাও যেতে হয়, তাহলে দেশের উত্তরাঞ্চলের পাহাড়ি এলাকায় যাব। কেননা, ওটাই আমার কাছে বিশ্বের সেরা জায়গা।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবারই প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান, তাঁর স্ত্রী বুশরা বিবি-সহ পাকিস্তান তেহরিক ইনসাফের ৬০০ নেতা-নেত্রীর দেশত্যাগের ওপরে নিষেধাজ্ঞা জারি করেছে শাহবাজ শরিফ প্রশাসন। গত ৯ মে রাওয়ালপিণ্ডির সেনা সদর দফতর সহ দেশের বিভিন্ন জায়গায় হামলায় অভিযুক্ত হওয়াতেই ইমরান খান-সহ ৬০০ পিটিআই নেতা-নেত্রীর দেশত্যাগের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে দেশের জাতীয় তদন্তকারী সংস্থার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন।

গত বুধবারই সেনা ও পুলিশের গ্রেফতারির হাত থেকে বাঁচতে দলের নেতা-কর্মীদের আত্মগোপনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। আর ওই নির্দেশের পরেই পিটিআই নেতারা গ্রেফতারি থেকে বাঁচতে দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করে প্রাক্তন প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী বুশরা বিবি-সহ পিটিআইয়ের শীর্ষ নেতাদের দেশত্যাগের ওপরে তড়িঘড়ি নিষেধাজ্ঞা জারি করা হয়।

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

প্রত্যাখানের জের! প্রাক্তন প্রেমিকার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল যুবক, ভাইরাল ভিডিও

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর

ছেলে বিহানকে প্রকাশ্যে আনলেন ভিকি-ক্যাটরিনা, কিন্তু রাখলেন শর্ত, সেটা কী?

কাজ শেষে ফেরা হল না বাড়ি, কারখানা থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

জুন মাসে রাজ্য বিধানসভার অধিবেশন, নয়া বিজেপি সরকারের মেগা বাজেট কবে?‌

ভারত – বাংলাদেশ সীমান্তে দালাল সহ তিন বাংলাদেশি গ্রেফতার

২ রানে ৬ উইকেট, টি টোয়েন্টির সবচেয়ে কৃপণ বোলার বতসোয়ানার নাবিল