নাইজেরিয়ার জঙ্গলে হাড়হিম করা দৃশ্য! একসঙ্গে উদ্ধার ২৮ জনের মাথার খুলি

Share:

নিজস্ব প্রতিনিধি:   জঙ্গলের ঘন অন্ধকারে তল্লাশি চালাতেই সামনে এল শিউরে ওঠার মতো দৃশ্য। ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে মানুষের মাথার খুলি ও হাড়। নাইজেরিয়ার আবিয়া রাজ্যের উমুন্নোচি এলাকার জঙ্গল থেকে উদ্ধার হয়েছে অন্তত ২৮ জনের মাথার খুলি দেহাবশেষ। পুলিশের প্রাথমিক সন্দেহ, অপহরণের শিকার হওয়া ভুক্তভোগীদের হাড় হতে পারে এগুলি। তবে কারা তাঁরা, কীভাবে তাঁদের মৃত্যু হল তা জানতে শুরু হয়েছে ফরেনসিক তদন্ত। এই ঘটনার ফের সামনে এসেছে নাইজেরিয়ার অপহরণ চক্রের ভয়াবহ ছবি। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।  

দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আবিয়া রাজ্যের উমুন্নোচি এলাকায় উমুয়াকু ও ন্নেয়াতো জঙ্গলে এই দেহাবশেষের সন্ধান মিলেছে। পুলিশের দাবি, জঙ্গলে সন্দেহজনক অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়। নিরাপত্তাকর্মীরা সন্দেহভাজন অপরাধীদের ক্যাম্পে পৌঁছতেই তারা পালিয়ে যায়। পরে ক্যাম্পগুলি ভেঙে দেওয়া হয় এবং সেখান থেকেই ২৮ জনের মাথার খুলি ও অন্যান্য হাড় উদ্ধার করা হয়।  আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষগুলিকে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। এগুলি সাম্প্রতিক বা পুরনো অপহরণ মামলার সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া  অপরাধীদের ধরতে ওই এলাকায় নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। 

আবিয়া রাজ্য পুলিশের মুখপাত্র মরিন চিনাকা জানান, উদ্ধার হওয়া দেহাবশেষগুলিকে ফরেনসিক পরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা চলছে। এগুলি সাম্প্রতিক বা পুরনো অপহরণ মামলার সঙ্গে যুক্ত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের ধরতে ওই এলাকায় নজরদারি ও তল্লাশি আরও জোরদার করা হয়েছে। 

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

পড়া বোঝানোর নামে ফাঁকা ঘরে ডেকে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতন, গ্রেফতার ‘গুণধর’ শিক্ষক

বেড়াতে গিয়ে বিপত্তি! মোটরবাইক থামিয়ে তরুণ দম্পতিকে ঘিরে হেনস্থা, ভাইরাল ভিডিও

আলুর ভিতর ছোলার ডালের পুর, এই নিরামিষ পদটি বানালে খাবেন চেটেপুটে

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…